শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রুতি সিলেটের তিন দিনব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসব চলছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রুতি সিলেটের তিন দিনব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসব চলছে
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রুতি সিলেটের তিন দিনব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসব চলছে

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: বাঙালির ইতিহাসের গৌরবগাথা ডিসেম্বর মাসে তিন দিনব্যাপী বিভাগীয় আবৃত্তি উৎসবের আয়োজন করে শ্রুতি সিলেট। আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার ১৫ ডিসেম্বর। দ্বিতীয় দিনের কর্মসূচীর মধ্য সকাল ১০ টায় সারদা হল সংলগ্ন সাংস্কৃতিক জোট কার্যালয়ে ছিল বিষয় ও বিভাগ ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা। এতে শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করে।

আবৃত্তি প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ। আবৃত্তি প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্য, নন্দিতা দত্ত এবং নাজমা পারভীন।

বিকাল চারটায় শহিদ স্মৃতি উদ্যান সিলেট ক্যাডেট কলেজের উদ্দেশ্য বের হয় কবিতার মিছিল। সবার কন্ঠে ধ্বনিত হয় স্বাধীনতার কবিতার পংক্তিমালা। জয় বাংলা আর তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে স্লোগানে মুখরিত হয় প্রাঙ্গণ। কবিতার মিছিল শহিদ স্মৃতি উদ্যানে পৌছাবার পর পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর বীর মুক্তিযোদ্ধা কবিতার মিছিলের অতিথি বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য কে সম্মান জানানো হয়।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনা অংশে গল্প শোনান তিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা: মামুন আল মাহাতাব স্বপ্নীল, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা।

আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আজকের দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।

সকালে বিভাগ ও বিষয় ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে রাজবীর রায়, দ্বিতীয় হয়েছে রদি রায়,তৃতীয় হয়েছে শুভেচ্ছা চৌধুরী। খ বিভাগে প্রথম হয়েছে অবন্তিকা দাস মন, দ্বিতীয় হয়েছে অপূর্ব গোস্বামী, তৃতীয় হয়েছে রিফাত তাসফিয়া। গ বিভাগে প্রথম হয়েছে জাহিন এপিক, দ্বিতীয় হয়েছে মিশন চৌধুরী, তৃতীয় হয়েছে যৌথভাবে শ্রাবণী গোস্বামী সূচী এবং অংকন দাশ প্রবাল। আগামীকাল বিকাল ৪ টায় আলোর মিছিলের মাধ্যমে তিনদিনের শ্রুতি বিভাগীয় আবৃত্তি উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ

আর্কাইভ