শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নির্বাচন কমিশন রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করার এখতিয়ার রাখে না : আবু হাসানটিপু
নির্বাচন কমিশন রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করার এখতিয়ার রাখে না : আবু হাসানটিপু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, নির্বাচন কমিশন চাইলেই নির্বাচনী প্রচার ছাড়া রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোন চিঠি দেওয়ার এখতিয়ার রাখে না। তিনি বলেছেন, যে কোন সময় যে কোন সভা সমাবেশ করাসহ নির্বাচনে ভোট দেয়া বা না-দেয়া জনগণের সাংবিধানিক অধিকার, সে অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
আবু হাসান টিপু আরও বলেছেন, সরকার একতরফা নির্বাচনের আয়োজন করে নির্বাচনকে স¤পূর্ণভাবে তামশা ও নাটকে পরিণত করেছে। নির্বাচন কমিশন সরকারের এই অপকর্মের প্রধান সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকান্ড ও বক্তৃতা বিবৃতি দেখলে মনে হয় এটা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নয়; যেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর সকালে চাষাঢ়াস্থ বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন শেষে পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা সহিদুল আলম নাননু, নারীনেত্রী রাশিদা বেগম, হাবিবুর রহমান আঙ্গুর, আইয়ুব আলী, মোক্তার হোসেন, সুরুজ আলী মাতুববর, মোহাম্মদ আলী, খোকন রাজ প্রমূখ।





বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি