শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
রাঙামাটি, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সীমানা বিরোধের জেরে মারপিট
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সীমানা বিরোধের জেরে মারপিট
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে সীমানা বিরোধের জেরে মারপিট

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মদিনা বেগম (৪০) গুরুতর আহত হয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন রয়েছেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন বাদী হয়ে গত শুক্রবার রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর কলোনি এলাকার বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের সাথে একই এলাকার মৃত মোস্তাক আনসারীর ছেলে আরমান আনসারীর সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এমতবস্থায় গত বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন বাড়ির সীমানায় বাঁশের বেড়া দেন। এতে বিবাদী আরমান আনসারী (৩৫) ও তার বোন আঞ্জুয়ারা বেগম (২৫) ক্ষিপ্ত হয়ে বেড়া ভেঙে দিয়ে প্রায় ১০ হাজার ক্ষতিসাধন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন গত শুক্রবার দুপুরে মসজিদে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচারপ্রার্থী হলে শালিস বৈঠকের জন্যে আলাপ আলোচনা চলাকালে মসজিদের সামনে ফাঁকা জায়গায় প্রতিপক্ষরা মুক্তিযোদ্ধার স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে চর থাপ্পড় ও কিলঘুষি মেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এরপর বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে বিচার দেওয়ার কারণে প্রতিপক্ষরা আবারও ক্ষিপ্ত হয়ে লাঠিসোডা ও ধারালো ছোরা নিয়ে বাড়ির আঙিনায় অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এতে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন ও তার স্ত্রী প্রতিবাদ করলে আরমান আনসারী, তার বোন আঞ্জুয়ারা বেগম ও তার মা আয়েশা বেওয়া মুক্তিযোদ্ধার স্ত্রী মদিনা বেগমকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফুলা ও দুই পায়ে একাধিক আঘাত করে হাড় ভাঙ্গা জখম করে পরনের কাপড় টানাহেচড়া করে বিবস্ত্রপূর্বক শ্লীলতাহানি ঘটায়। এছাড়াও তার গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মদিনা বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র পরিবারের বাড়ি পুড়ে ভষ্মিভূত

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে হতদরিদ্র এক দিনমজুর পরিবারের বাড়ির দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের উত্তর দেবীপুর গ্রামে মুনসুর আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে গেছে, ঘটনার দিন মুনসুর আলী তার স্ত্রী সন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়িতে তার বাবা আহাদ আলী একা ছিলেন। রাত অনুমান সাড়ে ১০ টার দিকে রান্নাঘরে আগুন দেখতে পেয়ে আহাদ আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন তাদের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)