শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জনের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাঁধার মুখে মিছিলটি পণ্ড হয়ে যায়। রবিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া (এক নম্বর) এলাকায় বিক্ষোভ মিছিলটি পৌঁছা মাত্রই পুলিশ বাঁধা দিয়ে মিছিলটি পণ্ড দেয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র পক্ষে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, উত্তর জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সেচ্ছাসেবকদলের সদস্য সারোয়ার ভূইয়া পলাশ, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক হুমায়ুন কবির, যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, আবু সাইদ সৈকত, রিপন, হানিফ, হাকিম ইয়াছিন, জাহাঙ্গীরসহ ছাত্র, যুব ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
মিছিল শেষে আমিনুল ইসলাম মিন্টু বলেন, ডামি মার্কা বানরের ভাগাভাগি ভোটের খেলা বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংক গুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এঁড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন এবং ৭ জানুয়ারির নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার প্রতি আহ্বান জানান।

ছিনতাইকালে ঈশ্বরগঞ্জের জিলানী গ্যাংয়ের ২ সদস্য আটক

ঈশ্বরগঞ্জ :: সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। কিশোররা ব্যবহৃত হচ্ছে নানা অপরাধমূলক কর্মকান্ডে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। তেমনি মযমনসিংহের ঈশ^রগঞ্জে বেশ কয়েকটি কিশোর গ্যাং এর মধ্যে অন্যতম জিলানী গ্যাং। ১০-১৫ জন কিশোর মিলে গড়ে উঠা এই জিলানী গ্যাং। তাদের গ্যাং লিডার ‘মো. জিলানী’।
ইভটিজিং, অপহরণ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদকসহ রক্ত জখমের মতো অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উপজেলার উচাখিলা ইউনিয়নের রাফিয়ার আলগী গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে এই গ্যাং লিডার জিলানী। থানায় রয়েছে তার নামে চার চারটি মামলা।
চুলে বাহারি কাটিং করে মোটরসাইকেলে রাস্তা দাপিয়ে বেড়ানো, সুযোগ বুঝে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা হাতিয়ে নেওয়া, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা এই জিলানী গ্যাং সদস্যদের নিয়মিত কর্মকান্ড। ইতিপূর্বে একাধিকবার গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও সে ছাড়া পেয়ে ফের জড়িয়ে পড়ছে অপরাধে।
সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় উপজেলার রাজিবপুর ইউনিয়নের চড়পাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মো. সাইদুল ইসলাম(২২) নামের এক ব্যাক্তির পথরোধ করে জিলানী গ্যাং। এসময় সাইদুলের গলায় ছুরি ধরে সাড়ে চার হাজার টাকা নিয়ে যায়। উপায়ান্তু না পেয়ে সাইদুল চিৎকার শুরু করলে উপস্থিত জনতা জিলানী ও তার এক সহযোগী মুবাশ্বির রহমান তানিম (১৭) আটক করে পুলিশে খবর দেয়। এসময় তার দুই সহযোগী জাহিদুল (১৬) ও আমিনুল ইসলাম ওরফে ছোট (১৬) দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বুধবার রাতেই মো. সাইদুল ইসলাম বাদী হয়ে মো. জিলানীকে প্রধান আসামি, তার সহযোগী মুবাচ্ছির রহমান তানিম, জাহিদুল (১৬) ও আমিনুল ইসলাম ওরফে ছোট (১৬) সহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ দ্রুত বিচার আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আসামিদের আদালতে প্রেরণ করে।
ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, এ ঘটনায় থানায় দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতারে পুলিশের টিম মাঠে কাজ করছে বলে তিনি জানান।

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী সুমনের মতবিনিময়

ঈশ্বরগঞ্জ :: ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন শুক্রবার বিকেলে নিজ বাসায় সাংবাদিকেদের সাথে মতবিনিময় করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ময়সনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মতবিনিময় সভায় মাহমুদ হাসান সুমন জানান, অন্যান্য বারের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ অনেকটাই ভিন্ন। আমার জনপ্রিয়তার কথা ভেবে আমার প্রতিপক্ষ আমার মনোনয়ন যেন বাতিল হয় সেজন্য তারা নির্বাচন কমিশন এবং কোর্টে বারবার আপিল করেছেন। কিন্তু আমার সবকিছু বৈধ থাকায় প্রতিপক্ষের নোংরামি টিকেনি। এখন মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছাড়াচ্ছে।
তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বদ্ধ পরিকর। নির্বাচন স্বচ্ছ হবে ভেবে প্রতিপক্ষের চিন্তার সীমা নেই। দীর্ঘদিন ঈশ্বরগঞ্জ উন্নয়ন বঞ্চিত থাকার কারনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বর্তমান জনপ্রতিনিধির নিকট থেকে ঈশ্বরগঞ্জকে মুক্ত করতে। আসছে নির্বাচনে ঈশ্বরগঞ্জবাসীর কাছে ঈগল প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া, বজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, উপজেলার সাংবাদিকবৃন্দ।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

আর্কাইভ