শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার শহরকে মডেল পৌরসভা তৈরীর ঘোষনা দিলেন এমপি হানিফ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার শহরকে মডেল পৌরসভা তৈরীর ঘোষনা দিলেন এমপি হানিফ
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ার শহরকে মডেল পৌরসভা তৈরীর ঘোষনা দিলেন এমপি হানিফ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: সোমবার দিনব্যাপী কুষ্টিয়া সদরের বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভা শেষে কুষ্টিয়া পৌরসভার মিল পাড়ায় জেলা শ্রমিক লীগের আয়োজনে ও ১০ নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী পথসভা করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের নৌকার কান্ডারী বর্তমান এমপি মাহবুব উল আলম হানিফ। এ সময় পৌরবাসীর উদ্দেশে বলেন, দলমত নির্বিশেষে কুষ্টিয়ার উন্নয়নকে আরো এগিয়ে নিতে নৌকাকে আবারো বিজয়ী করতে হবে সেই সাথে এই অবেহেলিত পৌরসভাকে একটি মডেল পৌরসভা তৈরী করার ঘোষনা দেন। কারন, আমি বেশ কয়েকদিন ধরে কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছি। উক্ত পথ সভায় সাধারন বাসিন্দারা আমার কাছে দাবী করে বলেন, আমরা পৌসভায় বাস করি কিন্তু পৌরসভার সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, যেটি থাকার প্রয়োজন সেটি নেই। পাকা রাস্তা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন। তারই প্রেক্ষিতে তিনি বলেন, এবার আমাকে পৌরসভার উপর হস্তক্ষেপ করে পৌরসভাকে একটি মডেল পৌরসভা তৈরী করব, যদি আপনারা আমার পাশে থেকে নৌকাকে জয়যুক্ত করেন। মিল পাড়ায় কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের আয়োজনে ও ১০ নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড শেখ হাসান মেহেদী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ আলী খান, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম মতিউর রহমান সহ অনেকে। পথসভায় হানিফ আরো বলেন, এলাকায় উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গেছে। অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। কুষ্টিয়া ছিলো সন্ত্রাসের দখলে। সেই কুষ্টিয়া থেকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে সক্ষম হয়েছি। মাদক মুক্ত সমাজ গড়তে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো মাদকের সাথে যাড়া জড়িত রয়েছে তারা কুষ্টিয়ায় থাকতে পারবে না। এই শহরটাতে উন্নয়ন করে ঢেলে সাজাতে চাই। এ জেলার উন্নয়ন হলে আপনারা সুফল ভোগ করবেন। ইতিমধ্যে যে সব উন্নয়ন হয়েছে সবই দৃশ্যমান। আধুনিক জেলা গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। সে লক্ষ্যে দলমত নির্বিশেষে উন্নয়নের কথা ভেবে, শান্তির জনপদ গড়তে আগামী ৭ জানুয়ারি নৌকাকে বিজয়ী করুন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)