মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পরবাস » বাংলাদেশের বদরুল আমেরিকার পুলিশ অফিসার
বাংলাদেশের বদরুল আমেরিকার পুলিশ অফিসার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বালাদেশী যুবক একজন মেধাবী ছাত্র ছিলেন বদরুল ইসলাম ৷ এমসি কলেজে বিএ অনার্সে অধ্যয়নরত থাকাকালীন সময়ে ডাক আসে আমেরিকা যাওয়ার ৷ সেই ডাকে বদরুল ইসলাম আমেরিকায় চলে যান ৷ সেখানে গিয়েও বদরুল ইসলাম পড়ালেখা করেন ৷ পড়ালেখা শেষে বদরুল ইসলাম আমেরিকা পুলিশ অফিসার পদে আবেদন করলে বদরুল ইসলামের মেধা ও যোগ্যতা বলে পুলিশ অফিসার পদে নিয়োগ পান ৷ বদরুল ইসলাম বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও (মিলিটারীবাড়ি) গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাক ও শাহাবান বিবি দম্পতির ৩য় পুত্র ৷
খোঁজ নিয়ে জানা গেছে, বদরুল ইসলামের চাচা মরহুম হাজী তাহির আলী, ল্যান্সনায়েক মরহুম নরমুজ আলী ও মরহুম সুরুজ আলী, হাজী মো. আপ্তাব আলী বাংলাদেশ মিলিটারী হিসেবে দীর্ঘদিন চাকুরী করেছেন ৷
বদরুল ইসলাম জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে ভর্তি হন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে তিনি ওই বিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে এসএসসি পাস করেন ৷ এসএসসি পাস করার পরে বিশ্বনাথ ডিগ্রী কলেজ থেকে এইচ এসসি পাস করে ৷ পরে বদরুল ইসলাম সিলেটের এমসি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন ৷ তিনি অনার্সে অধ্যয়নরত অবস্থায় আমেরিকায় চলে যান ৷ বদরুল ইসলাম ১ বোন ৫ ভাইয়ের মধ্যে ৪র্থ ৷





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত