মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

গাজীপুর জেলা প্রতিনিধি :: ‘অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা প্রকৌশলীদের বৈষম্যে নিরসনের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা৷
১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা৷
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ-এর (আইডিইবি) আয়োজনে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে প্রকৌশলী ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
আইডিইবি’র গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. শরীফ হোসেন ঢালী, আইডিইবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাসেল, গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবদুস সামাদ মোল্লা প্রমুখ৷
উক্ত মানববন্ধন কর্মসূচীতে আইডিইবি’র গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা নানা বৈষম্যের শিকার৷ আমরা বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে নামি নি ৷ আমাদের প্রাপ্য সম্মানটুকু চাই৷ তাই ৮ম জাতীয় বেতন স্কেলে নতুন এ বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি৷ অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন৷
তিনি আরো বলেন, সরকার প্রজাতন্ত্রের কর্মচারিদের জন্য ৮ম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করছে৷ প্রকাশিত গেজেটে দেখা যায়, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি চরমভাবে অবমূল্যায়ন ও বৈষম্য সৃষ্টি করা হয়েছে৷ বেতন স্কেল ও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না হলে ডিপ্লোমা প্রকৌশলীগণ মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হবে৷
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হলে সকল ক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনতে হবে৷ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বৈষম্যমূলক ৮ম জাতীয় বেতন স্কেল অবশ্যই সংশোধন করতে হবে৷ এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন৷
কর্মসূচিতে গাজীপুরে কর্মরত বিভিন্ন দপ্তরের দুই শতাধিক ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন৷
মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের প্রতিনিধি স্থানীয় সরকার গাজীপুরের উপ-পরিচালক জামিল আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করেন ডিপ্লোমা প্রকৌশলীরা৷





স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে