শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি বাজার বয়কট : মেয়াদ ১মাস বৃদ্ধির সিদ্ধান্ত
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি বাজার বয়কট : মেয়াদ ১মাস বৃদ্ধির সিদ্ধান্ত
রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়ি বাজার বয়কট : মেয়াদ ১মাস বৃদ্ধির সিদ্ধান্ত

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: চলমান পানছড়ি বাজার বয়কটের মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার ১২ জানুয়ারী ইউপিডিএফ-মূল পানছড়ি উপজেলা ইউনিটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইউপিডিএফ-মূল কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গত ১২ ডিসেম্বর এক মাসের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়া হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার এক মাস পরও খুনীদের কেবল গ্রেফতার করা হয়নি তাই নয়, তাদেরকে বরং নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তারা বুক ফুলিয়ে খুনের দায় স্বীকার করে ফোন করে আরও অনেককে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।

এ অবস্থায় বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধি করা ছাড়া পার্টির অন্য কোন বিকল্প নেই বলে সভায় অভিমত ব্যাক্ত করা হয় এবং আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। দাবি মানা না হলে বয়কটের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত্য প্রকাশ করেন।

মাইসছড়ি বাজার বয়কট আরো এক মাস বৃদ্ধির সিদ্ধান্ত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমি বেদখলের প্রতিবাদে চলমান মাইসছড়ি বাজার বয়কট তৃতীয় দফায় আরো এক মাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ বাজার বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।
গতকাল ১৩ জানুয়ারি ২০২৪, শনিবার এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে মাইসছড়ি ভূমি রক্ষা কমিটি জানিয়েছে।
উল্লেখ্য, হাইকোর্টের আদেশ অমান্য করে ফয়েজ মিঞা, ভুট্টো খান ও আব্দুল জলিল কর্তৃক মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমি বেদখলের প্রতিবাদে ও উক্ত জমিতে তাদের নির্মিত অবৈধ দোকান ও ঘর ভেঙে দেয়ার দাবিতে গত ১৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মাইসছড়ি বাজার বয়কট কর্মসূচির ডাক দেয়া হয়।
কিন্তু এর মধ্যে দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় ১৫ জানুয়ারি পর্যন্ত বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপরও জমি বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তৃতীয় দফায় এই বাজার বয়কটের মেয়াদ বাড়ানো হয়েছে।
মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির কমিটির আহ্বায়ক বিপিন বিহারী দেওয়ান বলেন, গত একমাস ধরে জনগণ স্বতঃস্ফুর্তভাবে মাইসছড়ি বাজার বয়কট করে আসলেও প্রশাসন এখনো মংশিপ্রু চৌধুরীর জমিতে অবৈধভাবে ঘর নির্মাণকারী সেটলারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। ফলে আমাদের বাজার বয়কট কর্মসূচি অব্যাহত রাখা ছাড়া আর কোন উপায় নেই।
তিনি চলমান মাইসছড়ি বাজার বয়কট সফল করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পযন্ত মাইসছড়ি বাজারে গিয়ে কেনাবেচা করা থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জুরাছড়িতে ভূমি বেদখলে বাধাদানকারী পাঁচ পাহাড়ির ওপর শারীরিক নির্যাতনের নিন্দা
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা জুরাছড়িতে ভূমি বেদখলে বাধা দেয়ায় একজন ইউপি মেম্বারসহ ৫ নিরীহ গ্রামবাসীর ওপর শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি নির্যাতনকারীদের শাস্তি এবং আহতদের চিকিৎসার খরচসহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
ভূমি বেদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের ধরে নিয়ে নির্যাতন চালানো কেবল অন্যায় নয়, তা মানবাধিকরের চরম লঙ্ঘন ও ক্ষমতার উলঙ্গ অপব্যবহার বলে সচল চাকমা মন্তব্য করেন এবং বলেন রাষ্ট্রীয় বাহিনীর এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ‘গতকাল ১৩ জানুয়ারি কতিপয় সেটলার জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে হিমায়ন চাকমার জমি বেদখলের চেষ্টা চালালে নির্যাতনের শিকার ব্যক্তিরাসহ স্থানীয়রা বাধা দেয়, যা অত্যন্ত ন্যায়সঙ্গত।
‘কিন্তু এ সময় রাষ্ট্রীয় বাহিনীর কিছু সদস্য ঘটনাস্থলে এসে ন্যায়-অন্যায় বিবেচনা না করে ভূমি বেদখলকারী সেটলারদের পক্ষাবলম্বন করে এবং জুরাছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পল্লব দেওয়ান, স্থানীয় বাসিন্দা সজীব চাকমা, অনুপম চাকমা, পিন্টু চাকমা ও রন্টু চাকমাকে ধরে যক্ষাবাজার ক্যাম্পে নিয়ে যায়।
‘অতপর সেখানে তাদের ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালানোর পর ছেড়ে দেয়।’
ইউপিডিএফ নেতা ভূমি বেদখলসহ পার্বত্য চট্টগ্রামে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানিয়ে বলেন, সভ্য দেশে এ ধরনের পরিস্থিতি কখনই কাম্য নয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)