শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্য চাওয়ায় মসিকের প্রকৌশলী কর্তৃক সাংবাদিকদের গালাগালি
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্য চাওয়ায় মসিকের প্রকৌশলী কর্তৃক সাংবাদিকদের গালাগালি
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্য চাওয়ায় মসিকের প্রকৌশলী কর্তৃক সাংবাদিকদের গালাগালি

--- ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য চাইতে গেলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শফি কামালের বিরুদ্ধে।
বুধবার ২৩ এপ্রিল দুপুর ১২ টার দিকে নগর ভবনের ৩য় তলায় ঐ কর্মকর্তার কক্ষে সময়ের কণ্ঠস্বর ডটকম- এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আউয়াল রবি ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর খালেদ হাসানের সাথে অসৌজন্যমূলক আচরণ ও গালাগালির ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ সম্মিলিত প্রেসক্লাব সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সময়ের কণ্ঠস্বর ডটকম এর জেলা প্রতিনিধি রবিউল আউয়াল রবি জানান, আমরা দু’জন সাংবাদিক দুপুর ১১ টার দিকে মসিকের নির্বাহী প্রকৌশলী শফি কামালের কক্ষে যাই তথ্য চাইতে। কিন্তু তিনি বহিরাগত কয়েকজনের সাথে খোশগল্প করছিলেন, প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর তার কাছে পরিবহন সেক্টরের গাড়ি, মালামাল ও স্টোর রুমের কথা জানতে চাইলে তিনি আমতা আমতা শুরু করেন। তখন আমার পাশে থাকা সহকর্মী সুনির্দিষ্ট করে তথ্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অফিসের অন্যান্য কর্মচারীদের সামনেই আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে বলেন “যা করার কর গা”।
তিনি আরও জানান, আমরা গালাগালি করতে নিষেধ করলে তিনি একপর্যায়ে আমাদের উপর চরাও হয়ে মারতে আসার চেষ্টা করেন। তখন অফিসের অন্যান্য কর্মচারীরা তাঁকে আটকে দেয়। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর খালেদ হাসান বলেন, একটি দায়িত্বশীল পদে থেকে সরকারি কর্মকর্তার এমন আচরণে আমি হতভম্ব। আমি ঐ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজিব রাজভর বিপিন বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী কারো সাথেই খারাপ ব্যবহার করতে পারে না, আর সেখানে সাংবাদিকদের সাথে ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ সাংবাদিক সমাজ কোন ভাবেই মেনে নিবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান রইল ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শফি কামাল বলেন, আসলে আমার মাথা ঠিক ছিল না। তাই এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ জানান, একজন সাংবাদিক তথ্য চাইতেই পারে। সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু কোন সাংবাদিককে কর্মকর্তারা গালাগালি করতে পারে না। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঈশ্বরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলার সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শত শত শিক্ষার্থী প্রতিবছর উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আঠারবাড়ি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে একদিকে যাতায়াত জনিত ভোগান্তি, অন্যদিকে বাড়তি খরচ ও নিরাপত্তার ঝুঁকি থাকে। অনেক শিক্ষার্থী আছে যাদের বাড়ি গ্রামে। তাদের বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়।
শিক্ষার্থী জাকিরুল ইসলাম সোহান, পাভেল আহমেদ সরকার, মাহমুদ আহমেদ জীবন, রিসাদ আলী খান, শাহরিয়ার প্রত্যয়, আশরাফুল ইসলাম, রেদোয়ান হাসান, হাসান লোহানী, আনিসুর রহমান, শাহরিয়ার নাফিজ ও সারোয়ার হাসান সজিব জানান, “একজন পরীক্ষার্থী হিসেবে আমরা মানসিক চাপে থাকি। তার উপর দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া আমাদের জন্য দুঃসাধ্য। অনেক গরীব শিক্ষার্থী আছে যাদের প্রতিদিনের পরিবহন খরচ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের হিমশিম খেতে হয়। তাই আমরা চাই, উপজেলার ভিতরে এইচএসসি কেন্দ্র স্থাপন করা হউক। এতে করে অনেক গরীব শিক্ষার্থীর সুবিধা হবে।”
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, “আমার প্রতিষ্ঠানে আট শতাধিক শিক্ষার্থী অনায়াসে পরীক্ষা দেয়ার প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষকমণ্ডলী এবং পরীক্ষা কক্ষের সকল সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। যদিও এ প্রতিষ্ঠানে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়ে যাবে। তবু দীর্ঘ ১৫/২০ বছর যাবত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণের দাবীর প্রেক্ষিতে উপজেলা শহরে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে সকলের সুবিধা হবে বলে তিনি মনে করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ও আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)