শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের আগুনে মুরগির খামার পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের আগুনে মুরগির খামার পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের আগুনে মুরগির খামার পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি

--- মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এক নম্বর ওয়ার্ড গোদারপাড় এলাকায় গত ২৭ এপ্রিল মধ্যরাতে দিদারুল আলম মালিকানাধীন ১০ হাজারের একটি ব্রয়লার মুরগির খামারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায়।

গত ২৭ শে এপ্রিল সোমবার আনুমানিক ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে খামারে থাকা ১০ টি সিসি ক্যামেরা মনিটরসহ বিভিন্ন ডকুমেন্ট ও অবকাঠামো পুড়ে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

এ বিষয়ে ভুক্তভোগী খামার মালিক দিদারুল আলম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

খামার মালিক দিদারুল আলম বলেন, সোমবার রাত ৯টার দিকে খামার থেকে বাসায় যাই। এর পর ৩ টার দিকে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী এলাকাবাসী, তারা আমাকে কল দিয়ে আগুন লাগার বিষয়টি জানান,তৎক্ষণিক আমি ৯৯৯ নাম্বারে কল দিয়ে পার্শবর্তী কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসকে অবগত করি।
কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশের ইছামতি নদীর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ফার্মের সবকিছু পুড়ে ছায় হয়ে যায়।

ভুক্তভোগী দিদারুল আলম বলেন,এই ঘটনা পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে, আমার স্বপ্ন পুড়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক মো. মিজান বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)