শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ১২, বিএনপিপন্থী ৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ১২, বিএনপিপন্থী ৩
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ১২, বিএনপিপন্থী ৩

--- ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা।

সোমবার ২৯ জানুয়ারি সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারী প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এর আগে, রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। বার্ষিক এই নির্বাচনে ১ হাজার ৭ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ওই নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। অন্যদিকে আওয়ামীলীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মনজুরুল হাসান জুয়েল পেয়েছেন ৪১০ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি পদে প্রবীর কুমার মজুমদার (আওয়ামী লীগ), মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহ-সম্পাদক পদে মো. মফিজ উদ্দিন মন্ডল (আওয়ামী লীগ), তাহমিনা আশরফী পুতুল (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন।

আর সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা (আওয়ামী লীগ), শাহ সুলতান (আওয়ামী লীগ), এ.এইচ এম বদরুজ্জা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ), শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।

এই নির্বাচনে দু’টি প্যানেল থেকে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রাার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।





ময়মনসিংহ এর আরও খবর

সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫

আর্কাইভ