শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনামূল্যে বই পেল মিরসরাই ডিগ্রি কলেজের ২৬৬ শিক্ষার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনামূল্যে বই পেল মিরসরাই ডিগ্রি কলেজের ২৬৬ শিক্ষার্থী
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনামূল্যে বই পেল মিরসরাই ডিগ্রি কলেজের ২৬৬ শিক্ষার্থী

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২৬৬ জন শিক্ষার্থী নানা সংকটের কারণে বই কেনা সম্ভব হয়ে উঠছিল না। তাই তারা ক্লাশেও অনুপস্থিত থাকতো। আবার কেউবা সবগুলো বই কেনার সামর্থ্য না থাকায় কিছু বই কিনতে সক্ষম হয়, বাকি বই কিনতে পারছিল না। এমন শিক্ষার্থীদের মিরসরাই ডিগ্রি কলেজ পরিচালনা পরিচালনা পরিষদের সদস্য সাফাত ইশতিয়াকের উদ্যোগে বই বিতরণ করা হয়। এমন ব্যতিক্রমী উদ্যোগ মিরসরাই কলেজে প্রথম। বই পেয়ে ক্লাশে ফেরার আনন্দে আত্মহার শিক্ষার্থীরা। এই উদ্যোগের জন্য সাফাত ইশতিয়াকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকালে মিরসরাই কলেজ হলরুমে বিনামূল্যেও এসব বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাফাত ইশতিয়াক। মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক ইকবাল হোসেন ও ইংরেজী বিভাগের প্রভাষক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর আজম খান, মিরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, সাংবাদিক বিপুল দাশ।
বই পাওয়া একাদশ শ্রেণীর ছাত্রী জয়ন্তী রানী দেবী বলেন, পারিবারিক সমস্যার কারণে বই কিনতে না পারায় লেখাপড়ায় সমস্যা দেখা দিয়েছিল। বই ছাড়াই কলেজে ক্লাস করতে হতো। বইগুলো পেয়ে সত্যিই খুশি হয়েছি। এখন নিয়মিত লেখাপড়ার মাধ্যমে আমরা কলেজকে ভালো ফলাফল এনে দিতে পারবো। জয়ন্তী রানী দেবীর মতো আকাশ নাথ, সাজেদা আক্তার, মমতাজ, জান্নাতুল ফেরদৌসসহ ২৬৬ জন গবীর শিক্ষার্থীর হাতে বই তুলে দেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাফাত ইশতিয়াক।
মিরসরাই ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাফাত ইশতিয়াক বলেন, মিরসরাই কলেজের ২৬৬ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি আশা করছি তারা পরীক্ষায় ভালো ফলাফল করে কলেজের সুনাম বয়ে আনবে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমি কাজ করে যাবো। আমার এই কাজে সমর্থন করার জন্য আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের ভিসি ডা. ইসমাইল খানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আফছার জানান, বই ছাড়া অনেক শিক্ষার্থী ক্লাস করতে সমস্যা হচ্ছিল। কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাফাত ইশতিয়াক যেনে তাদের বই কিনে দেন। এমন মহৎ কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই।





আর্কাইভ