শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আন্তর্জাতিক » নাভালনির মৃত্যু দায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর
প্রথম পাতা » আন্তর্জাতিক » নাভালনির মৃত্যু দায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাভালনির মৃত্যু দায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর

--- কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন গত এক দশকে সবচেয়ে প্রভাবশালী রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। মৃত্যুর মাত্র একদিন আগেও তিনি যখন ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে শুনানিতে অংশ নেন, তখন সুস্থ ও হাস্যোজ্জ্বল ছিলেন। আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি তার মৃত্যুর সংবাদ আসে। কারা কর্তৃপক্ষই নাভালনির মৃত্যুর তথ্য নিশ্চিত করে। এর কয়েক মিনিটের মধ্যে সরব হয়ে ওঠে বিশ্ব। অনেকেই তার মৃত্যুর দায় চাপান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর। খবর বিবিসির।
দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো নাভালনিকে। রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
বিবিসির প্রতিবেদন বলছে, নাভালনির মৃত্যুর ঘোষণার কয়েক মিনিটের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনা ও সমালোচনায় নামে। এই মৃত্যুর পেছনে রুশ কর্তৃপক্ষই মূলত দায়ী বলে মন্তব্য করেছেন, ইউরোপিয়ান কমিশনের সভাপতি উরসুলা ফন দের লিয়েন। আর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, পুতিনই হত্যা করেছেন নাভালনিকে। সাহস প্রদর্শনের মূল্য জীবন দিয়ে দিতে হয়েছে তাকে, এমন মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। ফ্রান্স থেকেও একই কথা বলা হয়েছে। অন্যদিকে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রুশ কর্তৃপক্ষকে নাভালনির মৃত্যুর জন্য বড় দায় বহন করতে হবে।
গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের শেষের দিকে নাভালনিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিল। ইয়ামালো-নেনেটস্ জেলার কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার হাঁটাহাঁটি করার পর অসুস্থ বোধ করছিলেন তিনি। সে সময় তিনি অচেতন হয়ে পড়েন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জরুরি চিকিৎসক দলকে ডাকা হলে তারা নাভালনির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু, কোনো চেষ্টাই আর কাজে আসেনি। ‘জরুরি বিভাগের চিকিৎসকরা ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন তারা।’
নাভালনির আইনজীবী লিওনিড সলোভিয়ভ রুশ গণমাধ্যমকে জানান, তিনি এখনই কোনো মন্তব্য করবেন না। যদিও নাভালনির ঘনিষ্ঠ সহযোগী লিওনিড ভলকভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘রুশ কর্তৃপক্ষ একটি স্বীকারোক্তি প্রকাশ করেছে যে, তারা অ্যালেক্সেই নাভালনিকে কারাগারে হত্যা করেছে। আমাদের কাছে এটি নিশ্চিত করার বা প্রমাণ করার কোনো উপায় নেই যে এটা সত্য নয়।





আন্তর্জাতিক এর আরও খবর

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা

আর্কাইভ