শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে অটোচালক খুন : আটক-৩
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে অটোচালক খুন : আটক-৩
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে অটোচালক খুন : আটক-৩

--- আল আমিন মন্ডল বিপ্লব, বগুড়া :: বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষ চাচার ছুড়িকাঘাতে ভাতিজা শাওন মন্ডল (২৩) নামের এক অটোচালককে খুন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাওন ওই গ্রামের মিঠু মন্ডলের ছেলে। ঘটনার পরপরই হত্যাকারী পালিয়ে গেলেও স্থানীয়রা হত্যাকারীর স্ত্রী ও দুই মেয়েকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
একাধিকসূত্র জানায়, গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিমপাড়া গ্রামের আমজাদ মন্ডলের (৫৫) সঙ্গে পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশী মিঠু মন্ডলের স্ত্রী কমেলা বেগম (৪৫) এর ঝগড়া হয়। একপর্যায়ে আমজাদ মন্ডল, তার স্ত্রী ও দুই কন্যা কমেলাকে গালাগালি এবং মারমুখী হয়ে ওঠে। তখন কমেলা নিজের ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসেছিল বলো স্থানীয়রা জানায়। এ সময় কমেলার ছেলে অটোরিক্সা চালক শাওন ঝগড়ার সংবাদ পেয়ে অটোরিক্সা চালানো বাদ দিয়ে বাড়ীতে যায়। মাকে গালাগালি করার কারণ জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী-কন্যার সামনেই শাওনের বাম পাজরে চাকু ঢুকিয়ে দেয় আমজাদ। মাটিতে লুটিয়ে পড়ে শাওন। রক্তাক্ত অবস্থায় গাবতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক আমজাদ ও নিহত শাওন সম্পর্কে চাচা-ভাতিজা। ঘটনার পরপরই ঘাতক আমজাদ পালিয়ে যায়। তবে এলাকাবাসী হত্যাকারীর স্ত্রী ফাতেমা (৪৪) এবং দুই মেয়ে রাজিয়া (২২) ও সুন্দরী (১৯)কে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এদিকে উত্তেজিত জনতা হত্যাকারীর বাড়ীঘর আগুনে জালিয়ে দেয়ার চেষ্টা করলে থানা পুলিশ তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এরপর থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাওনের ৬মাসের একটি শিশু সন্তান রয়েছে। যার ভবিষৎ নিয়ে উৎকন্ঠা বিরাজ করছে গ্রামবাসীর মাঝে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

গাবতলী উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

বগুড়া :: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রবিবার গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার নাড়–য়ামালা বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর হারুনুর রশিদ হারুন, সদস্য তছলিম উদ্দিন খোকা, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দেব, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, নাড়–য়ামালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জালাল, নাড়–য়ামালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, নেপালতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশিদ প্রমুখ।

মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩১তম মৃত্যু বার্ষিকী পালিত

বগুড়া :: রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপায় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমার কবর জিয়ারত শেষে আজাদ মঞ্জিলে গরীব-দুুঃস্থ মাঝে চাউল ও নগদ অর্থ এবং মিষ্টি বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার পুত্র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপিকা মাহমুদা হাকিম, ড. তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, অবসরপ্রাপ্ত মেজর রশিদ সিদ্দিকী, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার সহধর্মীনি তাহরিমা আফরিন তমা, পরিবারের সদস্য সুমন হাকিম, সার্দাদুজ্জামান তালুকদার জাওয়াদ। উল্লেখ্য, মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার (গাবতলী এলাকা) মরহুম সিরাজুল হক তালুকদার এমপির সহধর্মীনি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এর মা ছিলেন।





বগুড়া এর আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আর্কাইভ