বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বড়ুয়া জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে সংবর্ধনা ও পহেলা বৈশাখ উদযাপন
রাঙামাটিতে বড়ুয়া জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে সংবর্ধনা ও পহেলা বৈশাখ উদযাপন

ষ্টাফ রিপোর্টার:: (১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১৪ এপ্রিল বৃহষ্পতিবার রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার, আসামবস্তী, রাঙামাটিতে সকাল সাড়ে ৯ টায় এক সংবর্ধনা প্রদান ও ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৩ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, ১০৪ নং ঝগড়াবিল মৌজার হেডম্যান সুরঞ্জন দেওয়ান, রাঙামাটি পৌরসভার (সংরক্ষিত) ২ ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেগম পূর্ণিমা ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বাচিং মারমাকে সংবর্ধনা প্রদান করা হয়৷
সংবর্ধনা প্রদান ও ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা সাবেক সিভিল সার্জন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়া ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত করুনাপাল ভিক্ষু ৷
এসময় অবসর প্রাপ্ত শিক্ষক সনত্ কুমার বড়ুয়া, রঞ্জিত্ চৌধুরী, ধীমান বড়ুয়া, শিক্ষক সুকুমার বড়ুয়া, অলকপ্রিয় চৌধুরী, কৃষিবিদ প্রদীপ বড়ুয়া, শিক্ষক পিন্টু লাল বড়ুয়া, প্রভাষক উজ্জল কুমার বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, চিরঞ্জিত্ বড়ুয়া অশোক, দীপক বড়ুয়া, অপুর্ব বড়ুয়া, হারাধন মুত্সুদ্দি, দিকুল বড়ুয়া, সম্ভুমিত্র বড়ুয়া, শংকর বড়ুয়া, তাপস রঞ্জন চৌধুরী, শিক্ষক সন্তোষ কুমার বড়ুয়া,অলক বড়ুয়া,সনত্ বড়ুয়া,শংকর বড়ুয়া ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আবু সাদাত্ মোহাম্মদ সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন ৷
সংবর্ধনা প্রদান ও ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৩ বরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া ৷





জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ