শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় পাহাড় কাটাতে নিয়ম রক্ষায় মাত্র ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় পাহাড় কাটাতে নিয়ম রক্ষায় মাত্র ৫০ হাজার টাকা জরিমানা
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় পাহাড় কাটাতে নিয়ম রক্ষায় মাত্র ৫০ হাজার টাকা জরিমানা

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.২৫মিঃ) পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে নির্বিচারে পাহাড় কাটার অপরাধে প্রভাবশালী নাসির উদ্দিন (ইটালী নাসির) এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ৷ মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে খাগড়াছড়ি হতে ঢাকা,চট্টগ্রাম মহাসড়কের একেবারে পাশেই চারদিকে টিনের বেড়া লাগিয়ে অভিনব কায়দায় চালানো হয়েছে পাহাড় কাটার এই ধ্বংসযজ্ঞ ৷
জানা গেছে, প্রায় মাস খানেক ধরে ১০ -১৫ জন শ্রমিক ও একটি ভোলডোজার লাগিয়ে একাধারে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে ৷
পাহাড় কাটার সাথে সংশ্লিষ্ট নজরুলের ছেলে জানান, প্রশাসনিক কোন রকম বাধা বিপত্তি ছাড়াই তারা এই পাহাড় কাটছেন ৷

বিষয়টি নিয়ে মাটিরাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার  বিএম মশিউর রহমান একবার তাদের ডেকে পাঠিয়েছিলেন গত কয়েকদিন আগে তার কার্যালয়ে ৷ সেখানে সমন্বয় করেই তারা পাহাড় কাটছেন বলেও জানান ৷ অন্যদিকে মাটিরাঙ্গা থানায় কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা দিয়ে থানাকে ম্যানেজ করা হয়েছে বলেও জানান পাহাড় কাটার সাথে সংশ্লিষ্ট নজরুল ৷ তবে মাটিরাঙ্গা থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর ৫ হাজার টাকা গ্রহনের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন সিএইচ মিডিয়া টুয়েন্টিফোর ডটকম মাটিরাঙ্গা প্রতিনিধিকে ৷ এই সংবাদের প্রতিবেদক সরেজমিনে পাহাড় কাটার ছবি সংগ্রহকালে প্রভাবশালী নাছির উদ্দিন দাবী করেন,এটা কোন পাহাড় কাটা নয়,আপনারা ছবি যত পারেন তোলেন ৷ এতোটা দম্ভের সাথে এহেন উক্তি দেশের প্রচলিত আইনের প্রতি হুমকি বলে মনে করেন সচেতন মহল ৷ গত সোমবার দুপুর ১২টার দিকে সরেজমিনে তথ্য সংগ্রহকালে বিষয়টি মাটিরাঙ্গার ইউএনও’কে মুঠোফোন জানানো হলে তিনি বিষয়টি জানেন না উল্লেখ করে তাত্‍ক্ষনিক পুলিশ পাঠিয়েছেন ঘটনাস্থলে ৷
এসময় শ্রমিক ও পাহাড় কাটা ভোলডোজার চালক পালিয়ে গেলে সেখানে শুধুমাত্র পাহাড় কাটার ভোলডোজার ছাড়া কাউকে আটক করতে পারেনি মাটিরাঙ্গা থানা পুলিশ ৷ তারপর বিষয়টি সরেজমিনে দেখতে মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস ঘটনাস্থল পরিদর্শন ও নাছির উদ্দিনকে মাটিরাঙ্গার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও বিএম মশিউরের কার্যালয়ে হাজির হতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাঠান৷ পরে ১১ মার্চ নাছির উদ্দিন ইউএনও এর কার্যালয়ে আসলে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে কেবল মাত্র নিয়ম রক্ষায় নাছির উদ্দিনকে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ৷
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে ইউএনও বিএম মশিউর রহমান’এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অজ্ঞাত কারণে ফোনটি রিসিভ করেননি ৷

বিষয়টি নিয়ে মাটিরাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার  বিএম মশিউর রহমানের মতামত পাওয়া যায়নি।

অভিজ্ঞ মহলের ধারনা সরষের মধ্যে ভুত লুকিয়ে আছে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)