শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাট বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাট বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
সোমবার ● ৬ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাট বৈদ্যুতিক ট্রান্সফর্মার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাইকৃত বিভিন্ন মালামাল সহ বৈদ্যুতিক ট্রান্সফর্মার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) বিকেলে ঘোড়াঘাট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কাওছার ইসলাম (২২), কশিগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলী গ্রামের সাহেব আলীর ছেলে রতন মিয়া (৩৫) ও গাইবান্ধা সদর থানার ডেভিড কোম্পানি মোড় এলাকার শাহারুল ইসলামের ছেলে রিয়াজ আনন্দ (২৮)।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ঘোড়াঘাট থানাধীন ৩নং সিংড়া ইউপির অন্তর্গত হাটপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে জনৈক আল আমিন নামে এক ব্যক্তি দিনাজপুর পল্লী বিদ্যুৎ-২ এর আওতাধীন রানীগঞ্জ সাব জোনাল অফিসে অভিযোগ করেন যে,
গত ২৪ এপ্রিল, ২০২৪ তারিখে রাত্রী অনুমান ১২ ঘটিকা থেকে ৪ ঘটিকার মধ্যে যেকোন সময়ের মধ্যে
তাহার গ্রামে বৈদ্যুতিক খুঁটি হতে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় সোমবার (৬ মে) রানীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম জনাব মেহেদী হাসান ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেন।
তিনি আরও জানান, এজাহার পেয়ে সম্মানিত সুপার জনাব শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল-মাসুম এর সমন্বিত পরিকল্পনায় ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মেহেদী হাসান এর সহ আরো অনেকে আমার নেতৃত্বে সোমবার (৬ মে) দিনভর দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকা এবং গাইবান্ধা সদর ও পলাশবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। চোরদের দেয়া তথ্য মতে উক্ত বৈদ্যুতিক চুরি যাওয়া একটি ট্রান্সফরমার এবং বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহারিত বিভিন্ন সাইজের বৈদ্যুতিক তার উদ্ধার পূর্বক চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল গুলোর মধ্যে ২টি লোহা কাটার হেস্কো ফ্রেম, ১৮টি হেস্কো ব্লেড, কালো টেপ, ১টি ৫ কেভি ট্রান্সফর্মার, স্লাই রেঞ্জ, স্ক্রিন ড্রাইভার, প্লাস, রশিদ, লোহার পুলি ক্যারিয়ার, লোহার রড, ৩ বস্তা এ্যালুমিনিয়ামের কাটা তার ৫ বস্তা নিউটাল সার্ভিস তার সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা দীর্ঘদিন যাবৎ ঘোড়াঘাট সহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলায় ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে মঙ্গলবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এছাড়া এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ