শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মে ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা
বুধবার ● ৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া যায় একটি হাড়িভর্তি প্রাচীন রৌপ্য মুদ্রা। বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি গ্রামের সবুজ আলীর বাড়ির বসতঘরের সামনে টিউবওয়েল বসাতে গিয়ে মাটি খোঁড়ার সময় এমন রৌপ্য মুদ্রার সন্ধান মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম। পরে তারা মুদ্রাগুলো গণনা করে ৭৭ টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার গায়ে খোদাই করে লেখা রয়েছে উর্দু ও আরবি ভাষা।

টিউবওয়েল বসানোর মিস্ত্রি মুজিবুর রহমান বলেন, সকাল দশটায় সবুজ মিয়ার বাড়ির বসতঘরের সামনে টিউবওয়েল বসাতে আসি। টিউবওয়েল বসানোর আনুষাঙ্গিক কাজ শেষে বেলা ১২ টার দিকে মাটি খুঁড়ে পাইপ বসাতে শুরু করি। এক থেকে দেড় ফুট মাটি খুঁড়ার এক পর্যায়ে একটি ছোট মাটির হাঁড়ি দেখতে পাই। হাঁড়িটি ভেঙে আগের দিনের অনেকগুলো মুদ্রা পাওয়া যায়। তখন বাড়ির মালিককে কিছু মুদ্রা দেই আর আমি কয়েকটি মুদ্রা নেই। আরও কয়েকজন শিশু বাচ্চাও কয়েকটি মুদ্রা নেয়। এক পর্যায়ে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায়।

বাড়ির মালিক সবুজ মিয়া বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার বাড়িতে টিউবওয়েল বসানোর শ্রমিকেরা ওই মুদ্রাগুলো একটি মাটির হাঁড়িতে পায়। আমি বাড়িতে ছিলাম না, এসে দেখি বাড়িতে অনেক লোকজন ও পুলিশ আসে। মুদ্রাগুলো থানা পুলিশ নিয়ে যায়।

স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল কাশেম তালুকদার বলেন, খবর পেয়ে আমি সবগুলো মুদ্রা একসাথে করি। এইগুলো নিশ্চিত প্রাচীন রৌপ্য মুদ্রা। এতে কোন সন্দেহ নেই। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন আসলে আমি মুদ্রাগুলো তাদের হাতে বুঝিয়ে দেই।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুদ্রাগুলো জব্দ করে। ধারণা করা হচ্ছে এগুলো প্রাচীন রৌপ্যমুদ্রা। মোট ৭৭ টি রৌপ্যমুদ্রা ও ভাঙা মাটির হাঁড়ির কিছু অংশ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ