শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ মে ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » নির্বাচনী ডিউটিতে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগের অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » নির্বাচনী ডিউটিতে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগের অভিযোগ
শুক্রবার ● ১৭ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনী ডিউটিতে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগের অভিযোগ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেলায় ২য় ধাপে আগামী ২১ তারিখে অবশিষ্ঠ ৪টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুরের আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রশিক্ষক হাচিবুর রহমান তারেক এর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে প্রশিক্ষিত আনসার সদস্যরা অভিযোগ করে বলেন, বেশিরভাগ অ-প্রশিক্ষিত আনসার সদস্যের হাতে ভারি অস্ত্রের ভার তুলে দেওয়ার যে প্রক্রিয়া তিনি করেছেন তাতে ঘটতে পারে দুর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য অভিযোগ করে বলেন, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর উপজেলার ১২৯টি ভোট কেন্দ্র্রে নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া আনসার সদস্যদের কাছ থেকে নেওয়া হয়েছিল ১ থেকে ১ হাজার ৫০০ টাকা, কারো কারো কাছে ২ হাজার টাকা পর্যন্ত নিয়েছিলেন। ঠিক একই পন্থায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১৪১টি ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য ২ হাজার ১২৬ জন আনসার নিয়োগ দিয়ে প্রকারভেদে তাদের কাছ থেকে ১ থেকে ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তারা আরো বলেন, হাচিবুর রহমান তারেক এই উপজেলায় ছয় বছর কোন এক পেশী শক্তির বলে দাপটের সাথে চাকরী করার ফলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করেছেন। সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় লাখ লাখ টাকা লোপাট করেছেন তিনি। তারা আরো বলেন, গত বছর ইউনিয়ন আনসার কমান্ডাররা হাচিবুর রহমান তারেক এর অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। বরং যারা অভিযোগ করেছিল পরবর্তীতে তাদের বিভিন্নভাবে পদে পদে হয়রানিতে ফেলার চেষ্টা করেছে ওই কর্মকর্তা। চাকরিতে বদলি নীতি থাকলেও তিনি এই উপজেলায় বহাল তবিয়তে রয়েছেন। এ বিষয়ে জানাতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন ও প্রশিক্ষক হাচিবুর রহমান তারেক অস্বীকার করেন। এবার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ১২৬ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। অন্যদিকে জেলা আনসার ভিডিপির অতিরিক্ত কমান্ডেন্ট প্রদীপ কুমার দত্ত ও উপজেলা নির্বাচন কমিশনার অঞ্জন কুমার মণ্ডল এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তা রিসিভ করেন নাই ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)