শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

---“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর ক্যাম্পাসে আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ পালিত হয়েছে। আইকিউএসি, রাবিপ্রবি এর আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সার্বিক সহযোগিতায় এ দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জনাব এম. রুহুল আমিন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডীন ও সহকারী অধ্যাপক সূচনা আখতার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা: হাবিবা,ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা,ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ দত্ত, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, সিএসই বিভাগের প্রভাষক জিএম সাখাওয়াত হোসেন,সিএসই বিভাগের প্রভাষক ঋষিতা চাকমা, পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) আবদুল গফুর, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বকল্যান চাকমা এবং শিক্ষার্থীগণ সেমিনারে বক্তব্য প্রদান করেন।

দিবসটি উপলক্ষে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ দূষণ সচেতনতা বিষয়ে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, সুস্থ জীবন ধারাবাহিক বজায় রাখতে হবে। পরিবেশ নিয়ে সবাইকে সচেতন হতে হবে,পরিবেশকে ভালোবাসতে হবে। কাপ্তাই লেক নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের যত ভূমি আছে পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এ বিশ্ববিদ্যালয়কে একটি ইউনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষার জন্য যে অবস্থানে থাকেন না কেন সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই চারপাশের পরিবেশ রক্ষা পাবে।

বিশ্ব পরিবেশ দিবসের স্লোগানের তিনটি দিক “ভূমি পুনরুদ্ধার, মরুময়তা রোধ ও খরা সহনশীলতার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মূখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক এম. রুহুল আমিন আহবান জানান। তিনি বলেন, আগামী দশ বছরের মধ্যে পরিবেশ রক্ষার দিক দিয়ে রাবিপ্রবিকে এক নাম্বার বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিকাল ৪ টায় রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রসেফর ড সেলিনা আখতার এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।

রাবিপ্রবি ও বেরোবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাবিপ্রবি’র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমা সমঝোতা স্মারক বিনিময় করেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিজনেস স্টাডি অনুষদের ডীন ড. মোঃ মতিউর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডীন ও সহকারী অধ্যাপক জনাব সূচনা আখতার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ নূরুজ্জামান, পরিকল্পনা ও ওয়ার্কস বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) আবদুল গফুর, এপিএ ফোকাল পয়েন্ট ও এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার সেতু চাকমাসহ রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রাবিপ্রবি ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের মধ্যে নানা কর্মসূচী পরিচালনার লক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর (রাবিপ্রবি) সাথে জনতা ব্যাংক পিএলসি, রাঙামাটি শাখার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় রাবিপ্রবি’র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ ও হিসাব শাখার পরিচালক নূরুজ্জামান ও জনতা ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপক অতীশ চাকমা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন জনাব ধীমান শর্মা, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডীন ও সহকারী অধ্যাপক সূচনা আখতার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ নূরুজ্জামান, পরিকল্পনা ও ওয়ার্কস বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) আবদুল গফুর, এপিএ ফোকাল পয়েন্ট ও এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার সেতু চাকমাসহ রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)