রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ধর্ষিতা ১৩ বছরের গ্রতিবন্ধী শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা
কালীগঞ্জে ধর্ষিতা ১৩ বছরের গ্রতিবন্ধী শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা
![]()
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১৬মিঃ) গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চৌড়া নয়া বাড়ী গ্রামের লালু মিয়ার প্রতিবন্ধী শিশু কন্যাকে জোর পূর্বক ধর্ষণ করায় সে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে ৷ প্রতিবন্ধী শিশু অন্তঃসত্তা হওয়ায় এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে ৷
১৬ এপ্রিল শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এলাকাবাসী ও ভিক্টিমের মা শ্যামলি বেগম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আমি আমার মেয়ের শারিরীক পরিবর্তন দেখে তাকে জিজ্ঞাসা করলে সে তার চাচাতো বোনের জামাই পলাশের কথা বলে৷ জানা যায়, চাচাতো বোনের স্বামী ২ সন্তানের জনক লম্পট পলাশ মিয়া প্রতিবন্ধী ১৩ বছরের শিশুর মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কারো কাছে বললে হত্যা করবে বলে হুমকি দেয় ৷ ওই লম্পটের বাড়ী কাপাসিয়া উপজেলার আড়াল বাজার গ্রামে ৷ এ বিষয়ে ওই ওয়ার্ড কাউন্সিলর ও থানা আ’লীগের সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ বলেন, ঘটনাটি আমি অবগত হয়েছি, সোমবার এ বিষয়ে উভয় পক্ষের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গদের নিয়ে প্রতিবন্ধীর অনাগত শিশুর পিতৃ পরিচয়ের বিষয়ে একটি সুষ্ঠ সমাধানের চেষ্টা করব ৷
উল্লেখ্য পলাশের স্ত্রী দীর্ঘ দিন যাবত বিদেশে চাকুরীরত রয়েছে ৷ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নাই ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা