বুধবার ● ১৯ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার ১৯ জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ঈশ্বরগঞ্জের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবার ও একটি এতিমখানার মাঝে ৪৯ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লক্ষ ২৯ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবীলীগ ও যুব মহিলা লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা হলরুমে মাহমুদ হাসান সুমন এমপির ঐচ্ছিক তহবিল হতে ২১ জনকে ১০ হাজার টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।





শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি