বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » আজ রাঙামাটি জেলা বিএনপি’র নির্বাচন
আজ রাঙামাটি জেলা বিএনপি’র নির্বাচন

ষ্টাফ রিপোর্টার :: আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) রাঙামাটি জেলা বিএনপি’র অনেক কাঙ্ক্ষিত ‘দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৫’। এ সম্মেলনকে ঘিরে শুরুতেই নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হলেও অবশেষে আজ ৮ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ৯টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
এবারের এ সম্মেলনে সভাপতি পদে লড়বেন রাঙামাটি জেলা বিএনপি’র দুই সুযোগ্য নেতা রাঙামাটি জেলা বিএনপি’র বর্তমান সভাপতি সাবেক আমলা বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডঃ দীপেন দেওয়ান ও রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, রাঙামাটি জেলা বিএনপি’র মুখপাত্র মোঃ শাহ আলম। নেতৃত্ব গুণাবলী ও জনপ্রিয়তার দিক দিয়ে দু’জনেরই অবস্থান সুদৃঢ়। দু’জনেই এবারের সম্মেলনে জয়লাভে বেশ আশাবাদী।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাঙামাটি সদর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ছাত্র নেতা রাঙামাটি শহরের অতি প্রিয়মুখ এ্যাডঃ মামুনুর রশিদ মামুন এর প্রতিদ্বন্দ্বি প্রার্থী হচ্ছেন রাঙামাটি জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক অত্যন্ত আন্তরিক ব্যক্তিত্বসম্পন্ন প্রতিভাবান নেতা দীপন তালুকদার। উভয়েই এ সম্মেলনে সাফল্যলাভে অধিক প্রত্যাশী।
এ সম্মেলনকে কেন্দ্র করে মনোনীত সকল প্রার্থীর তোড়জোর ছিল বেশ লক্ষ্যণীয়। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে ইতোমধ্যে রাঙামাটির বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা রাঙামাটি শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন। বলা যায় রাঙামাটি জেলা বিএনপি এখন অনেকটাই চাঙ্গা ।
আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২০ মিঃ





অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪