শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক সাঈদ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক সাঈদ
শনিবার ● ১৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক সাঈদ

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া (৪২)।
উপজেলার একটি মাদরাসার চলাচলের রাস্তা বন্ধ করে প্রভাবশালীদের দেয়াল দেওয়ার অভিযোগের খবর পাওয়ায় ঐ ঘটনার খবর সংগ্রহ করতে গেলে প্রভাবশালীদের হামলার শিকার হয়েছেন এই সংবাদকর্মী।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১২ জুলাই) আটজনের নাম উল্লেখ করে মিরসরাই থানায় একটি লিখিত দেন সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া।
এর আগে বৃহস্পতিবার মিরসরাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনিয়া এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদরাসায় এই হামলার ঘটনা ঘটে। পৌরসভার পূর্ব গোভনিয়া এলাকায় হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করছে বলে জানায় কর্তৃপক্ষ। এই খবর পেয়ে তথ্য সংগ্রহে যান সাংবাদিক আবু সাঈদ। এ সময় সেখানে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা করে।
সাংবাদিক আবু সাঈদ ওই এলাকার বাসিন্দা। হামলার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দারুল কোরআন মাদরাসার পরিচালক ইলিয়াছ নাঈম বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদরাসার চলাচলের রাস্তা নিয়ে একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তারা জোর করে রাস্তায় দেয়াল তুলে দেয়। খবর পেয়ে সাংবাদিক আবু সাঈদ ঘটনাস্থলে গেলে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় মনছুরের বাসার গেটে তালা লাগিয়ে ভেতরে সাংবাদিক সাঈদকে আটকে রাখে। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।’

ভুক্তভোগী সাংবাদিক আবু সাঈদ বলেন, ‘মাদরাসার রাস্তায় দেয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যাই। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে একদল লোক কাঠ, রড, বাঁশ নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাথায় আঘাত লাগে, ডান হাতে মারাত্মক জখম হয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
জানতে চাইলে মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, ‘খবর সংগ্রহে গিয়ে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার ওপর হামলার অভিযোগে একটি লিখিত পেয়েছি। দোষীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মী আবু সাঈদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জানিয়েছেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনসহ সহকর্মীরা। অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
হামলায় নেতৃত্ব দেওয়া হারুনের ব্যক্তিগত মোবাইল ফোনে বিকেল ৫টার দিকে একাধিকবার কল দিলেও তার সাড়া পাওয়া যায়নি। পরে একটি মেসেজ দিলেও তিনি উত্তর দেননি।





চট্টগ্রাম এর আরও খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা
রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)