শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সড়ক নির্মান কাজের অনিয়ম
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সড়ক নির্মান কাজের অনিয়ম
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে সড়ক নির্মান কাজের অনিয়ম

--- নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: “রাস্তার কাজে অনিয়ম হয়েছে কী না আপনি প্রশ্ন করার কে, এই মিয়া এতদিন পর কল দিয়ে রাস্তার কথা জানতে চাইবেন কেন, ভাওতাবাজি কমিয়ে করবেন, ফাজলামি করার আর জায়গা পান নাই, সব জায়গায় ফাজলামি করবেন না” হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর-বারইকান্দি-হালিতলা সড়ক নির্মাণের কয়েক মাসের মাথায় সড়কটি ভেঙে যাওয়া প্রসঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠানের বক্তব্য জানতে গেলে এমনভাবে মুঠোফোনে কথা বলছিলেন-জেলা পরিষদের সদস্য ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আরএস এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শেখ শফিকুজ্জামান শিপন।

সড়ক নির্মাণে নানা অনিয়ম হলেও প্রভাব বিস্তার করে এলজিইডির কোটি টাকার বিল উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে শিপনের বিরুদ্ধে। শেখ শিপনের নানামুখী অপতৎপরতা ও অনিয়ম নিয়ে সর্বমহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, চৌশতপুর-বারইকান্দি-হালিতলা এক কিলোমিটার এই সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ১ কোটি টাকা। সড়কটির নির্মাণে গত এক বছর আগে টেন্ডার হয়। এতে মেসার্স আর এস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এ প্রকল্পের ব্যয় হিসেবে এ পর্যন্ত ১ কোটি টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। যদিও এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠতে শুরু করেছে।

তবে স্থানীয় লোকজনের অভিযোগ, ৬ ইঞ্চি মেকাডম ও ২৫ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও তা ঠিকমতো করা হয়নি। এ ছাড়া নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ৬ মাস না যেতেই সড়কটির এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়- সড়ক নির্মানের ৬ মাসের মাথায় সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে গেছে। উঠে গেছে কার্পেটিং এবং পার্শ্বের ইট দিয়ে তৈরি গাইড দেয়াল ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত গুলো মানুষ বাঁশ দিয়ে গাইড দেয়াল দিয়ে রক্ষা করতে দেখা গেছে। সড়কের চৌশতপুর বাজার পয়েন্টে, বাইরকান্দি স্কুল এলাকায়, চৌশতপুর কবরস্থান ও মুশাহিদ মিয়ার বাড়ির সামনে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এই সড়কের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ঠিকাদার হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য শেখ শফিকুজ্জামান শিপন সড়ক নির্মাণে নি¤œমানের মালামাল ব্যবহারের ফলে সড়কটি দ্রুত ভেঙে যাচ্ছে এবং বিভিন্নস্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। বার বার অভিযোগ দিলেও সংশ্লিষ্টরা কোন কর্নপাত করেননি। ৬ মাসের মাথায় সড়কটির বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দেয়ায় এলাকাবাসী চরম দুভোর্গ পোহাচ্ছেন।

আব্দুল করিম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এই রাস্তা জনগণের কোনো কাজেই আসবে না। বাজার পয়েন্টে পানি কাটার জন্য উচু করে দেযার জন্য বলে ছিলাম ঠিকাদার আমাদের ধমক দেন কোন কথা না বলার জন্য। তাই রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। উঠে যাওয়া কার্পেটিংয়ের জায়গায় বড়বড় গর্ত সৃষ্টি হচ্ছে, ঠিকাদার প্রভাবশালী হওয়ার কারনে কোটি টাকা হজম করেছেন।

মুশাহিদ মিয়া বলেন, আমার বাড়ির সামনে কাজের কোন নিয়মরক্ষা করা হয়নি। আমি বার বার বলার পরও ঠিকাদার মনগড়া কাজ করেছেন। তাই গাইড দেয়া ভেঙ্গে গেছে এখন বাঁশ দিয়ে আমরা নিজেরা মেরামত করেছি। সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আরএস এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শেখ শফিকুজ্জামান শিপন বলেন, “রাস্তার কাজে অনিয়ম হয়েছে কী না আপনি প্রশ্ন করার কে, এই মিয়া এতদিন পর কল দিয়ে রাস্তার কথা জানতে চাইবেন কেন, ভাওতাবাজি কমিয়ে করবেন, ফাজলামি করার আর জায়গা পান নাই”।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জোনায়েদ আলম বলেন, ‘সড়কটি কোন অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সড়ক নির্মাণে কোনো অনিয়ম হলে তার দায়ভার ঠিকাদারকেই নিতে হবে।’ তিনি আরও বলেন, রাস্তার কাজে অনিয়ম পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি খোঁজ-খবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।





সকল বিভাগ এর আরও খবর

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)