বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী
ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাগল মহালে উপস্থিত অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য একেএম হারুন-অর-রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে চরনিখলা রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবির শাহীনের নেতৃত্বে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।





সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ