শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে মাদ্রাসার অধ্যক্ষ অপসারণের দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে মাদ্রাসার অধ্যক্ষ অপসারণের দাবীতে মানববন্ধন
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে মাদ্রাসার অধ্যক্ষ অপসারণের দাবীতে মানববন্ধন

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ঘুষ ও অনিয়মের প্রতিবাদে পদত্যাগের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অংশ, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম, মাহাবুর রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল মিয়া, জাহানুর রহমান, মজনু মিয়া, মনিরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অধ্যক্ষ যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছেন বলে অভিযোগ করেন। সমাবেশে অধ্যক্ষের পদত্যাগ সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরে বিক্ষোভ কারীরা ৩ দিনের মধ্যে মাদ্রাসার যাবতীয় হিসাব নিকাশ বুঝিয়ে দিতে না পারলে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির কোনো অভিযোগ নেই। মাদ্রাসার কিছু হিসাব নিকাশ সভাপতির নিকট রয়েছে। আমি সভাপতির সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। কাহারো অযৌত্তিক দাবীতে পদত্যাগ করার প্রশ্নই উঠে না।

ঘোড়াঘাটে মিথ্যা অভিযোগের প্রতিবাদে চাচা-চাচীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে হামলা-মারপিটের মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে চাচা ও চাচীর বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় ভুক্তভোগী মো. জুবায়ের তার নিজ বাড়িতে তার চাচা আল আমিন সরকার স্বপন ও তার স্ত্রী ওহিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারজিন আক্তার তনুর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা আল ইমরান সরকার রতন এর মৃত্যুর পর আমার চাচা স্বপন ও চাচী তারজিনা আক্তার তনু আমাদের একটি ইট ভাটা পরিচালনা করে আসছেন। কিছুদিন পর ইট ভাটায় আমাদের একটি অংশের হিসাব নিকাশ বুঝিয়ে নিতে চাওয়ায় আমার চাচা ও চাচী আমাদের সম্পত্তি আত্মসাতের চেষ্টায় লিপ্ত হয়ে চলতি মাসের ৮ তারিখে আমার ও আমার মায়ের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা তথ্যদিয়ে সন্মানহানী সহ জায়গা জমি আত্মসাত করার অপচেষ্টা চালিয়ে যেতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১০ তারিখে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি দেখিয়ে সরকারি চাকুরীজীবী আমার মা ও আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে জায়গা জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমার চাচী সরকারি চাকুরীর সুবাদে আমার দাদা বাড়ী এলাকা ওহিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে এসে আমাদের পৈতৃক সম্পত্তি, বাড়িঘর দখল করে রেখেছে। এছাড়া তার এক আত্মীয় সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়ায় তার প্রভাব খাটিয়ে আমাদেরকে প্রতিনিয়ত হুকমি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এ সময় ভুক্তভোগী মো. জুবায়ের তার মা, ছোট বোন ও নিজের প্রাণনাশের আশঙ্কা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)