শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » আনসারদের ‘হামলার’ প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রথম পাতা » ময়মনসিংহ » আনসারদের ‘হামলার’ প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনসারদের ‘হামলার’ প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি :: চাকরি জাতীয়করণসহ আনসার সদস্যদের বিভিন্ন দাবির আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সংঘর্ষের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও শিক্ষার্থীরা।
সোমবার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ‘এইট পাশ আনসার, গায়ে হাত দেওয়ার সাহস কই পাস’, ‘আনসারের চামড়া তুলে নিবো আমরা’, ‘আনসারের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’- স্লোগান দেয় শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, সাইমন রহমান, হাসানুর রহমান সজিব, আতিকুল ইসলাম সজিব মিয়া, শিহাব, সামিও, মাজহারুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ জুবায়ের, সাকিবুজ্জামান সাকিব, ইমরান হাসান, ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, সাদি, রুহান প্রমুখ।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা দেখেছি বিগত সরকারের নির্বাচন গুলোতে যখন ভোট ডাকাতি হয় তখন আনসার সদস্যদের সামনে ব্যালট পেপারে সিল মারা হয়। এমনকি বিভিন্ন জায়গায় তারা নিজেরাই সিল মেরে ভোট ডাকাতিতে সহযোগিতা করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছিল। এমনকি এ কাঠামোকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে বলয়ও তৈরি করেছে। যা অন্তবর্তীকালীন সরকারের সংস্কার করতে নিঃসন্দেহে সময় লাগবে। তাছাড়া দেশে নানা সঙ্কট বিদ্যমান।
চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে সমন্বয়করা আরো বলেন, সম্প্রতি ভারতের সৃষ্টি করা আকস্মিক বন্যাতেও পরিস্থিতি জটিল। এমন সময় আমরা দেখছি, আওয়ামী লীগের দোসররা আনসারদের একটা অংশ নৈরাজ্য তৈরির জন্য শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। পাশাপাশি সচিবালয়ও ঘেরাও করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও এ ঘটনায় দ্রুত বিচার দাবি করছি। প্রয়োজনে বর্তমান আনসার বাহিনী ভেঙে দিয়ে নতুন করে আনসার বাহিনী গঠন করার দাবী জানান।
সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন সমন্বয়ক ও শিক্ষার্থীদের উপর যদি আর কোন হামলা হয় তবে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। হামলার সুষ্ঠু বিচার দাবি করে, হাফেজ আব্দুল্লাহ জুবায়ের দোয়া পরিচালনার মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ