শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বন্যায় ক্ষতবিক্ষত সড়ক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বন্যায় ক্ষতবিক্ষত সড়ক
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বন্যায় ক্ষতবিক্ষত সড়ক

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে রাউজান উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো। ভাটার সময় পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হয়ে উঠেছে প্রতিটি এলাকার যোগাযোগ ব্যাবস্থা। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে এখনো নিমজ্জিত আছে উপজেলার নিন্মাঞ্চল গুলো।
এদিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, রূপচাঁদনগর, মগদাই, হলদিয়া, ডাবুয়া, নোয়াজিষপুরসহ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগদাই ডাঃ রাজা মিয়া সার্বজনীন সড়ক। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশ কিছু স্থান সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে ফলে এলাকার ৫ শতাধিক পরিবারের নেমে এসেছে চরম দুর্ভোগ।
এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখে এলাকার বেশ কয়েকজন যুবক স্বেচ্ছাশ্রমে সড়কের বিধ্বস্ত অংশের উপর ২০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মান করে। বর্তমানে কয়েক হাজার পরিবারের চলাচলের একমাত্র ভরসা এখন বাঁশের সাঁকো।
স্থানীয়রা জানান, বিগত সময়ে সড়কের উন্নয়নে বরাদ্দকৃত অর্থ নয়ছয় করা হয়েছে। লোকদেখানো সংস্কার কাজের ফলে সড়কটি প্রতিবছর বর্ষা মৌসুমে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জন ও যান চলাচলে সারাবছর ভোগান্তি পোহাতে হয় হাজার হাজার মানুষের। গত শনিবার ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, রাউজানে সাম্প্রতিক বন্যায় ডাঃ রাজা মিয়া সড়কসহ উপজেলায় বিভিন্নন্থানে
বিধ্বস্ত অংশের সংস্কারের বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

রাউজানে নিখোঁজের পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ

রাউজান :: চট্টগ্রামে রাউজানে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল এক বৃদ্ধের মরদেহ। সোমবার (২৬ আগস্ট) ভোরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন। এর আগে গত রোববার দুপুর সাড়ে ১২টায় পুকুর গোসল করতে নেমে তিনি নিখোঁজ হোন। এ ব্যাপারে রাউজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মকবুল আহম্মেদ বলেন, খবর পেয়ে রবিবার আমাদের একটি ইউনিট এবং ২জন ডুবুরি দল বৃদ্ধকে পুকুরে খুঁজে দেখেন। তখন পাওয়া যায়নি। আজ ভোরে লাশ পাওয়া গেছে জানতে পারি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)