শিরোনাম:
●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করায় আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করায় আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করায় আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

--- নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে এক সেচ্ছাসেবক লীগ নেতাসহ আরো ৩ জনের বিরুদ্ধে। ঘটনাটি গত বুধবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের একটি চায়ের দোকানে ঘটেছে।
এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বিচার চেয়ে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযুক্তরা হলেন, গোপীনাথপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আব্দুল হাই সাফী এবং অনান্যরা হলেন, সুজন(৩৭), মাহফুজুর রহমান মফিজুল(৩৭) ও বাদশা (৪২)। অভিযুক্ত ৪ জনই উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে স্থানীয় কিছু আওয়ামীলীগের নেতাকর্মীরা বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে বিভিন্ন কটুক্তি এবং কু-মন্তব্য করতে থাকেন। এসময় সেখানে সামিউল বাছির নামের একজন তাদের কটুক্তি করতে নিষেধ করেন।
এতে তারা ক্ষিপ্ত হয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় কয়েকজন ছাত্ররা তাকে ডেকে বিষয়টি জানতে চাইলে তাদেরও বিভিন্ন হুমকি দেয় ওই সেচ্ছাসেকলীগ নেতা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ওই গ্রামে গিয়ে শহীদ আবু সাঈদকে কটুক্তির বিষয়ে প্রতিবাদ জানান তারা।
এঘটনায় কটুক্তির বিচার চেয়ে ছাত্রদের পক্ষ থেকে রাহাদ নামের এক শিক্ষার্থী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একইসাথে আব্দুল হাই সাফীর চাকুরী থেকে পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। ওই ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে বলে জানান গ্রামবাসী।
বাদী রাহাদ হোসেন নামের ওই ছাত্র বলেন, গোপীনাথপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল হাই সাফিসহ আরো কয়েকজন চা স্টলে আন্দোলনে শহীদ আবু সাঈদ কোন ছাত্র নয় এবং সে রাজাকার বলে তাকে আখ্যায়িত করে তার বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি করেছে। এ কথা শুনে আমরা ছাত্ররা প্রতিবাদ করতে গেলে উল্টা সে আমাদের হুমকি দেয়।
এ ঘটনায় তার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
নিশাত হোসেন নামের ওই দোকানী বলেন, আমার দোকানে তারা প্রায়ই বসতো। সেদিন তারা শহীদ আবু সাঈদকে নিয়ে বিভিন্ন কু-মন্তব্য করেছে। একজন প্রতিবাদ করলে আব্দুল হাই সাফি এখান থেকে চলে যায়।
এবিষয়ে কথা বলতে আব্দুল হাই সাফি’র বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এসময় তার স্ত্রী লাবনী খাতুন বলেন, আমার স্বামী কখনোই আবু সাঈদকে নিয়ে কটুক্তি করেনি। শত্রুতা মূলকভাবে আমার স্বামীর বিরুদ্ধে তারা এই মিথ্যা অভিযোগ করেছে। তারা আমার স্বামীর বিরুদ্ধে গুজব রটাচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্কেলপুরের সমন্বয়ক মাহফুজ আহমেদ শুক্রবার জানান, সেচ্ছাসেবলীগ নেতা সাফি আমাদের শহীদ আবু সাঈদকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। তাকে বিভিন্নভাবে গালি দিয়েছে। এর প্রতিবাদে বিষয়টির কারণ জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানালে তার নির্দেশনা অনুযায়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। আমরা শহীদের অবমাননা হতে কোনভাবেই হতে দেব না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
থানার ওসি নয়ন হোসেনের ভাষ্য, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম শুক্রবার দুপুরে বলেন, ছাত্রদের গণ আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চা স্টলে সেচ্ছাসেবকলীগ নেতা বিভিন্ন কটুক্তি করেছে বলে ছাত্ররা আমার কাছে আসে। তাৎক্ষনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।





আর্কাইভ