শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » স্কুলছাত্র হত্যার দায়ে ৪ জনের ফাঁসি
প্রথম পাতা » গাজিপুর » স্কুলছাত্র হত্যার দায়ে ৪ জনের ফাঁসি
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুলছাত্র হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) গাজীপুরে স্কুলছাত্র মামুন হত্যার দায়ে চারজনের ফাঁসি দিয়েছেন আদালত৷

২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া জনাকীর্ন আদালতে এ রায় দেন৷

রায়ে প্রত্যেক দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়৷ এছাড়াও আদালত দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জারিমানা প্রদান করা হয়৷

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গাজীপুর মহানগরীর পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার (৩২), একই এলাকার আব্দুল হামিদ ভূইয়ার ছেলে মো. শাকিল ভূইয়া (৩০), তার ভাই ইকবাল হোসেন ভূইয়া (৩২) ও কুড়িগ্রামের রাজার হাট থানার লতাবর গ্রামের মজিবুর রহমানের ছেলে আবু সায়েম (৩৪)৷ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাড়ীরবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকার (৬৫), তার ছেলে উজ্জল সরকার (৩৭) এবং একই এলাকার ইদ্রিস আলী খানের ছেলে সুমন খান (৩৮)কে বেকসুর খালাস দেয়া হয়৷

গাজীপুরের অতিরিক্ত পিপি মোঃ আতাউর রহমান খান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার হাসান খন্দকারের মেয়ে রোকসানাকে বিয়ের প্রস্তাব দেয় প্রতিবেশি জামান সরকার৷ রোকসানার পরিবার ওই প্রসত্মাব ফিরিয়ে দেয়৷ এ ঘটনায় জামান সরকার ক্ষিপ্ত হয়ে হাসান খন্দকারের ছেলে স্থানীয় ভাদুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনকে (১৫) ২০০৪ সালের ১০ আগস্ট সকালে কৌশলে নিয়ে যায়৷

এ ঘটনায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা হাসান খন্দকার৷ তিন দিন পর ১৩ আগস্ট ওই এলাকার শাহজাহান ভূইয়ার বাড়ির পাশের পায়খানার সেফটিক ট্যাংকের ভিতরে থেকে দুই হাত, দুই পা রশি দিয়ে বাঁধা, গলায় কাপড় প্যাচানো, পঁচা ফুলা এবং চোখ দুইটি উঠানো অবস্থায় মামুনের লাশ উদ্ধার করা হয়৷ এ ঘটনায় ওই রাতে নিহতের বাবা মোঃ হাসান খন্দকার বাদি হয়ে জয়দেবপুর থানায় জামান সরকারসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷

পরে তদনত্ম শেষে সিআইডির পরিদর্শক সুলতান মাহমুদ ২০০৬ সালের ১১ মার্চ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন৷ মামলায় ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়৷

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করেন৷ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আতাউর রহমান খান, আসামিপক্ষে ছিলেন এডভোকেট আব্দুর রশীদ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ