বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক ফজলে করিম চৌধুরী
ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক ফজলে করিম চৌধুরী
রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আখাউড়া থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করে বিজিবি।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলছেন, ‘অবৈধভাবে’ ভারতে যাওয়ার চেষ্টার সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়।
এব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের (সরাইল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ বলেন, ‘ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।’
আওয়ামী লীগের সরকার পতনের পর গত ১৯ অগাস্ট ভুমিদস্য ও চাঁদাবাজদের গডফাদার সন্ত্রাসী হাসিনার দোসর ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ। দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সেখানে।





আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা