শিরোনাম:
●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

--- স্টাফ রিপোর্টার :: আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীরা।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্মারকলিপি গ্রহন করেন এবং শিক্ষার্থীদের দাবি পুরণে আশ্বস্থ করেন।
সাধারন শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি উল্লেখ্য করেন
দেশের বৃহত্তম জেলা রাঙামাটি সহ তিন পার্বত্য জেলার একমাত্র মেডিকেল কলেজ এই রাঙামাটি মেডিকেল কলেজ এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা লিখিতভাবে জানান, এক দশক যাবত রাঙামাটি জেনারেল হাসপাতাল-এর জন্য বরাদ্দকৃত করোনারি কেয়ার ইউনিট ভবনে তাদের সর্বপ্রকার কার্যক্রম পরিচালনা করছে এবং এই কারণ বশত শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে আসছে। ২০১৯ সালে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করলে তাদের শুধুমাত্র আশ্বস্ত করা হয়, কিন্তু তার পরবর্তী অর্ধদশকেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখার সৌভাগ্য হয়নি। ২০১৪ সালে একই সাথে উদ্বোধন হওয়া ছয়টি মেডিকেলের মধ্যে পাঁচটি মেডিকেল কলেজ (টাঙ্গাইল, জামালপুর, মানিকগঞ্জ, পটুয়াখালী, সিরাজগঞ্জ) ক্যাম্পাসের কাজ প্রায় সম্পূর্ন। এ পরিস্থিতিতে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রতিনিয়ত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠায় বিলম্ব হওয়াকে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য এবং অধিকার হরণ বলে বিবেচনা করছে।
বৈষম্যের দশ বছর পেরিয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এখন রাস্তায় নামতে বাধ্য। যেখানে ৫১ জনের সংকুলান বিপাকে সেখানে এবছর থেকে ৭৫ জন করে ভর্তি হচ্ছে। এই দুর্গম জনপদের চিকিৎসা সেবা অনেকাংশে নির্ভর করে রাঙামাটি মেডিকেল কলেজের উপর। তাদের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দরা প্রতিনিয়ত এই জনপদের চিকিৎসা সেবা নিশ্চিতে নিয়োজিত থাকে। অথচ এই বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দদের যথাযথ আবাসন ব্যবস্থা এবং নিরাপত্তা না থাকায় সাধারণ জনগনের স্বাস্থ্য সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। তদুপরি পর্যাপ্ত ক্লাসরুম সংকট, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক সংকট, স্বয়ংসম্পূর্ণ ল্যাব ও লাইব্রেরির অভাব এবং পর্যাপ্ত কলেজ কর্মচারীর সংকট এর কারণে শিক্ষার মানদণ্ড প্রশ্নবিদ্ধ হয়। শিক্ষার্থীদের এক ও একমাত্র দাবি- “অবিলম্বে রাঙামাটি মেডিকেল কলেজ-এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হোক”।
গত ১০/০৯/২০২৪ ইংরেজি থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি অনুযায়ী, প্রথমদিন তারা রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস এবং রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে শান্তিপূর্ন সমাবেশ ও মানবন্ধন করেন। দ্বিতীয় দিন, ১১/০৯/২০২৪ ইংরেজি এর কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ মিছিল ও স্লোগান নিয়ে হাসপাতাল এলাকা এবং পার্শ্ববর্তী গনপূর্ত ভবনের সামনে শান্তিপূর্ণ সমাবেশ ও মানবন্ধন এবং পরবর্তীতে গনপূর্ত ভবন প্রাঙ্গনে প্রবেশ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীদের পক্ষ হতে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকোশলী শর্মি চাকমা-এর সাথে সাক্ষাত করেন এবং তার নিকট হতে শিক্ষার্থীরা নিম্নলিখিত তথ্যাবলী সম্পর্কে অবগত হন।
(১) রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে সর্বপ্রথম ভূমি মন্ত্রনালয় কর্তৃক গনপূর্ত অধিদপ্তর ২০১৮ সালে চিঠি পান।
(২) গনপূর্ত অধিদপ্তর খসড়া নকশা প্রনয়ন করে ২০১৯ সালে পরিকল্পনা মন্ত্রনালয়ে প্রেরণ করেন।
(৩) দুইবছর আটকে থাকার পর ২০২১ সালে এই খসড়া নকশাটি মন্ত্রনালয় প্রত্যাখান করেন।
(৪) সর্বশেষ চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে গনপূর্ত অধিদপ্তর পুনরায় আরেকটি খসড়া নকশা প্রনয়ন করে মন্ত্রনালয়ে প্রেরণ করেন।
কিন্তু মন্ত্রনালয় থেকে পরবর্তী পদক্ষেপ নিতে সময়ক্ষেপন করা হচ্ছে।
উপরে উল্লিখিত সার্বিক অবস্থা বিবেচনা করে, রাঙামাটি মেডিকেল কলেজ এর শিক্ষার মানোন্নয়ন এবং জনসাধারণ পর স্বাস্থ্য সেবা সুনিশ্চিত এর লক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজ-এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠায় যথাযথ কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য রাঙামাটি জেলা প্রশাসক এর নিকট আবেদন জানান রাঙামাটি মেডিকেল কলেজ-এর সাধারণ শিক্ষার্থীরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)