বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চোরাই গরু উদ্ধার করে বিপাকে পুলিশ
চোরাই গরু উদ্ধার করে বিপাকে পুলিশ

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত১০.৪৭মিঃ) সিলেটের বিশ্বনাথে চোরাই গরু উদ্ধার করে গরুর মালিক না পাওয়ায় পুলিশ পড়েছে বিপাকে ৷ গরুটি থানায় রাখা ও গরুর খাবার দেয়া নিয়ে নানান জটিলতা দেখা দিয়েছে ৷
জানা যায়, গত প্রায় তিন মাস পূর্বে উপজেলার অলংকারি ইউনিয়নের টেংরা এলাকা থেকে পিক আপ দিয়ে দুটি গরু চুরি সংগঠিত হয় ৷ এমন খবর পেয়ে থানা পুলিশ চোরাইকৃত গরু বহনকারী গাড়িকে ধাওয়া করে ৷ এসময় পুলিশের ধাওয়া খেয়ে পিকআপ গাড়িতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশ্ববর্তি একটি খালে পড়ে যায়৷ এতে একটি গরুর মৃত্যু হলেও অপরটি পুলিশ থানায় নিয়ে আসে ৷ এসময় তিনজন গরু চোরকে পুলিশ আটক করতে সক্ষম হয় ৷ এঘটনায় থানায় মামলা দায়ের করা হয় ৷ উদ্ধারকৃত গাভীর গর্ভে প্রায় ১৫দিন পর গাভীটি একটি বাচ্ছা জন্ম দেয় ৷ কিন্তু আজও সেই গাভীর মালিক খোঁজে পাওযা যায়নি ৷ ফলে থানা পুলিশ ওই গাভীটি নিয়ে পড়েছে বিপাকে ৷
থানার এস আই হাবিবুর রহমান বলেন, গাভীটি প্রকৃত মালিককে খোঁজ পাওয়া যাচ্ছেনা ৷ যদি কোনো ব্যক্তি ওই গাভীর মালিক খোঁজে পান তাহলে থানায় নিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা