রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » মামুন হত্যার ঘটনায় তিন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের
মামুন হত্যার ঘটনায় তিন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের ফার্নিচার ব্যবসায়ী মামুন (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মুক্তা আক্তার বৃহস্পতিবার ১৯ সেপ্টম্বর বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১০/১২জন পাহাড়ি- বাঙালিকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আসামীরা হলো : মো. শাকিল (২৭) পিতা-আব্দুল মান্নান, সদর, শালবন (শাপলা মোড়),খাগড়াছড়ি, মো. রফিকুল আলম (৫৫) ও মো. দিদারুল আলম (৫০), উভয়ের পিতা মৃত ওবায়দুল হক, সদর, পানখাইয়া পাড়া,খাগড়াছড়ি।
এই তিনজনের মধ্যে রফিকুল আলম আওয়ামী লীগের নেতা ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র। আরেক আসামি দিদারুল তাঁর ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মুক্তা আক্তার বলেন, আমার স্বামীকে হত্যার পেছনে বাঙালি ও পাহাড়ি উভয়ে জড়িত। আমার স্বামীকে যে কয়জন উপজাতি বা পাহাড়িরা পিটিয়ে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদেরকে আমি চিনতে পরি নাই ও নাম জানি না, তাই তাদের নাম দেওয়া সম্ভব হয নাই।
বাদী মুক্তা আক্তার এজাহারে অভিযোগ করেন, গত ১৮ সেপ্টেম্বর ভোর রাতে পূর্ব শত্রুতার জেরে তার স্বামী মো. মামুনকে অন্য আসামিদের নির্দেশে মো. শাকিল জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরে জানতে পারে সকালে খাগড়াছড়ি জেলা সদরে ফার্নিচার ব্যবসায়ী মো. মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জেরে দীঘিনালা, পানছড়িসহ খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা ও রাঙামাটি জেলা সদরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
দীঘিনালায় অর্ধশতাধিক দোকানপাটে আগুন, জেলা সদরের স্বণির্ভরে সেনাবাহিনীর উপর গুলি বর্ষণের ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ে এতে খাগড়াছড়িতে ৩ জন ও রাঙামাটি ১জনসহ ৪জন নিহত হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ১৯সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মামলাটি দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন