শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাজেক থেকে ৬দিন পর যৌথবাহিনীর সহায়তায় ফিরেছে ১৪’শ পর্যটক
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাজেক থেকে ৬দিন পর যৌথবাহিনীর সহায়তায় ফিরেছে ১৪’শ পর্যটক
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাজেক থেকে ৬দিন পর যৌথবাহিনীর সহায়তায় ফিরেছে ১৪’শ পর্যটক

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে মামুন হত্যাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (মূল) এর ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধে দেশের বিভিন্ন জেলা থেকে রাঙামাটির সাজেকে ঘুরতে আসা প্রায় ১৪’শ আটকে পড়া পর্যটককে খাগড়াছড়িতে নেওয়া হয়েছে।

‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’ প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়।
ওই দিন সকাল থেকে পার্বত্য জেলা গুলোতে শুরু হয় এ অবরোধ। পাশাপাশি রাঙামাটিতে যৌথ পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলে।

৭২ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

গত ৬দিন সাজেকে আটকে থাকার পর সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় ২৪সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৭টায় সাজেক থেকে পিকআপ-চাঁদের গাড়ি অনান্য সহ ১১২টি, সিএনজি ২৩টি ও মোটরসাইকেল ১০৯টিতে করে ১৪’শ পর্যটক সাজেক থেকে নেমে আসতে শুরু করে।
ফেরার পথে কয়েকজন পর্যটক জানান, সম্প্রতি খাগড়াছড়িতে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ ৭২ঘন্টা অবরোধের ডাক আসলে সাজেকের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যে কারণে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়ে যাই। অবরোধ শেষ হলে আজ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় আমরা সাজেক থেকে ফিরছি।
এর আগে আটকে থাকা পর্যটকদের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট হেলিকপ্টার যোগে অর্ধশতাধিক পর্যটক আকাশ পথে সাজেক ছেড়ে যান।

যৌথবাহিনী সূত্র জানায়, অবরোধের কারণে বিভিন্ন জেলা থেকে সাজেকে বেড়াতে আসা প্রায় ১৪’শ পর্যটক আটকা পড়ে যায়। অবরোধ শেষ হলে পূর্বের মতো আমরা পর্যটকদের সাজেক থেকে নামিয়ে আনতে সক্ষম হয়।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেববর্মন জানান, আটকে পড়া ১৪’শ পর্যটককে পরিস্থিতি বিবেচনায় ৫০থেকে ৭৫শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি অনেককে পুরোটাই ছাড় দেওয়া হয়েছে। রাত পোহানোর সঙ্গে সঙ্গে যৌথবাহিনীর সহায়তায় মঙ্গলবার সকালে নিজস্ব বাইক ও গাড়িতে রওয়ানা হয়েছেন তারা।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া জানান, দেশের অধিকাংশ জেলার সঙ্গে সমিতির সড়ক ও পরিবহন নেটওয়ার্ক আছে। সকাল থেকে যথারীতি সব রুটে গণপরিবহন চালু হয়েছে।

এদিকে, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় এবং জনপ্রতিনিধি ও অংশীজনদের সদিচ্ছায় সোমবার বিকেল থেকেই পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসছে। মঙ্গলবার সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহ চালু হয়েছে। হাটবাজারে কেনাবেচাসহ সকল ক্ষেত্রে জনসাধারণ স্বস্তি নিয়ে কাজকর্ম করছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)