শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
বুধবার ● ২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজির উদ্যোগে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।
বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ঈশ্বরগঞ্জ শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, পিএফজি সদস্য ও এলডিপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমান, এমআইপিএস প্রকল্পের ময়মনসিংহ অঞ্চল ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সহিংসতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ পরিহার করতে হবে। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। প্রতিটি ধর্মের মর্মবাণী অনুযায়ী সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, শুধুমাত্র বাংলাদেশ নয়, বৈশ্বিক পরিস্থিতিও আজ অত্যন্ত অস্থিরতাপূর্ণ এবং সংঘাতময়। ধর্মীয় মৌলবাদ ও জঙ্গীবাদী শক্তির অপতৎপরতা, জাতিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত যেভাবে দেশে-দেশে ছড়িয়ে পড়ছে, তা মানুষের সমাজে কখনো কাম্য নয়। এমনই এক বিমানবিকীকরণ পরিস্থিতিতে আমরা সবাই যদি স্ব-স্ব অবস্থান থেকে জেগে না উঠি, তবে এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যত আমাদের জন্য অপেক্ষা করছে। তাই অহিংসার বাণী এবং শান্তি ও সম্প্রীতির আহ্বান নিয়ে, হাতে হাত রেখে পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে আমরা দিবসটি উদযাপন করছি।
আসুন, আন্তর্জাতিক অহিংস দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই, আহ্বান জানাই অধিকারের প্রশ্নে মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হওয়ার। কেননা সংগঠিত মানুষের সমন্বিত শক্তি ও কার্যকর উদ্যোগই পারে সমাজ বিবর্তনকে ইতিবাচকভাবে তরান্বিত করতে। আসুন আমরা সে লক্ষ্যে এগিয়ে যাই। একই সঙ্গে আন্তর্জাতিক অহিংস দিবসের এই কর্মসূচি থেকে আসুন আমরা জোরালো কণ্ঠে আওয়াজ তুলি- সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)