শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বাতিল হলো মিরসরাইয়ের করেরহাট মাদ্রাসা’র নিয়োগ পরীক্ষা
প্রথম পাতা » চট্টগ্রাম » বাতিল হলো মিরসরাইয়ের করেরহাট মাদ্রাসা’র নিয়োগ পরীক্ষা
বুধবার ● ২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাতিল হলো মিরসরাইয়ের করেরহাট মাদ্রাসা’র নিয়োগ পরীক্ষা

--- আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল হয়েছে।

চলতি বছরের ১৯ এপ্রিল নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ স্থগিত চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দেন একজন প্রার্থী। অভিযোগকারী নিরাপত্তা কর্মী পদের প্রার্থী ও উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলি নগর এলাকার ছলিম উল্যাহ’র পুত্র মো. ফারুক হোসেন।

লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, মিরসরাই উপজেলার করেরহাট গনিয়াতুল
উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মীর শূন্য পদে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: তারিখে নিরাপত্তা কর্মীর পদে আবেদন করি এবং সেই প্রেক্ষিতে সূত্র-১ অনুসারে মাদ্রাসার ফরম্যাটে গত ১২/০৫/২০২৪ খ্রি: তারিখে মাদ্রাসা
কমিটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চিঠি ইস্যু করে। তারই প্রেক্ষিতে ১৮মে তারিখে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করি, তবে নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল করার পরও সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া আমার নিয়োগ আবেদন বাতিল হয়ে যায় এবং সেই স্থানে তড়িঘড়ি করে অন্যজনকে নিয়োগের ঘোষনা দেওয়া হয়। এমতাবস্থায় নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া স্থগিত করে লিখিত পরীক্ষার ফলাফল ও সার্বিক বিষয়ে যাচাই করে তদন্ত পূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে সমালোচনার ঝড় উঠে, পুরো উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয় এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করে পুরো নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

মাদরাসা’র অধ্যক্ষ শাহজাহান বলেন, নিয়োগ পরীক্ষা নিয়ে একজন প্রার্থী আপত্তি তুললে উপস্থিত সকল সদস্যদের বিস্তারিত আলোচনায় এবং নিয়োগ পরীক্ষা কমিটির মতামতের ভিত্তিতে উভয় পদে নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মী নিয়োগ পরীক্ষা পুনরায় আয়োজনের লক্ষ্যে সভার সর্বসম্মতিক্রমে উভয় পদের অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিট গঠন করা হয়েছিলো। পরবর্তীতে তদন্তে নিয়োগ প্রক্রিয়ার কিছু ঘাটতি পাওয়া গেছে। সেজন্য নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতির জন্য আপাদত নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)