শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ত্রাসের রাজত্ব কায়েম ছিল রাউজানে, ছিল আয়না ঘরও
প্রথম পাতা » চট্টগ্রাম » ত্রাসের রাজত্ব কায়েম ছিল রাউজানে, ছিল আয়না ঘরও
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রাসের রাজত্ব কায়েম ছিল রাউজানে, ছিল আয়না ঘরও

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজান সারা দেশের অন্যান্য নির্বাচনী এলাকা থেকে ভিন্ন ছিল। বিগত সরকারের আমলে স্থানীয় সাবেক সাংসদের একটি ত্রাসের রাজত্ব কায়েম ছিল এই রাউজানে। সাধারণ নিরীহ মানুষের কাছ থেকে জোর পূর্বক জায়গা-জমি দখল, লিখে না দিলে আয়না ঘরে নিয়ে নির্যাতনসহ এক প্রকার জিম্মি করে রেখেছিল এই জনপদের মানুষকে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, এসব নিরীহ মানুষের সারাজীবনে কষ্টে অর্জিত সম্পাদ গুলো হারিয়ে আজ তারা ভূমিহীন। ভূমি মন্ত্রণাণলের সাহায্যে কোন একটা উপায়ে এসব মানুষ কিভাবে তাদের জায়গাগুলো ফিরে পেতে পারে সে ব্যাপারে নজর দিতে হবে।’ তিনি আরো বলেন, রাউজানে কেউ নিজের জায়গায় বাড়ি করলেও তৎকালীন সরকারের লোকেদের ট্যাক্স দেওয়ার একটি প্রথা চালু ছিল। প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে হতো নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। এদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় রাউজানের গহিরা নিজের গ্রামের বাড়িতে
কথিত গহিরা কলেজের আয়না ঘর ও রাউজানের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন, গহিরা কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের আন্ডারগ্রাউন্ডে এই বিশাল আয়না ঘর নির্মাণের পেছনে কাদের হাত আছে সেটা পরিস্কার হতে হবে। কারা এই আয়না ঘর করতে সহযোগিতা করেছে, এই প্রকল্পটি কাদের মাধ্যমে হয়েছে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফিরোজ আহমদ, রাউজান পৌরসভার বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জুর আলম, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, পৌরসভার বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুজ্জামান সোহেল, উত্তরজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক ইউসুফ তালুকদার, মাসুদুল আলম মাসুদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজমসহ প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)