শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে রংধনু ক্লাবের বস্ত্র বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে রংধনু ক্লাবের বস্ত্র বিতরণ
রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে রংধনু ক্লাবের বস্ত্র বিতরণ

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত ৩১ জন সনাতন ধর্মালম্বীদের মাঝে পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার ১২ অক্টোবর রাত নয়টার দিকে করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ধনরঞ্জন দে মাষ্টার বাড়ি পূজা মণ্ডপ প্রাঙ্গণে উক্ত বস্ত্র বিতরণ করা হয়। মাষ্টার বাড়ি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র বল এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার চক্রবর্তী’র সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাখাল কুমার বিশ্বাস, বান্দরবান জোনের ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ স্বপন আঁইচ, রংধনু ক্লাবের উপদেষ্টা রতন কান্তি চক্রবর্তী, বিঞ্চুপদ ঘরজা, সংগঠনের সভাপতি আলী নেওয়াজ, সহ সভাপতি স্বপন দাশ, সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া হোসেন সজিব, অফিস সম্পাদক নিশান দাস, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হানিফ (রাকিব), তড়িৎ বল, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি দাস, সাবেক কোষাধ্যক্ষ মিঠুন দেবনাথ, সদস্য দিদারুল আলম ছাড়াও প্রদীপ দে, সঞ্জয় দে, রনি দে, মোহাম্মদ সেলিম প্রমুখ।

রংধনু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল হানিফ (রাকিব) বলেন, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন, বন্যায় উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক, মানবিক কার্যক্রম সম্পন্ন করে আসছে।
ক্লাবের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)