শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গুলিবিদ্ধ বিএনপির ২ নেতা
রাউজানে গুলিবিদ্ধ বিএনপির ২ নেতা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩) নামে দুই বিএনপির নেতা গুলিবিদ্ধ হয়েছে।
১২ অক্টোবর শনিবার বিকালে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আছদ আলী মাতব্বর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুদ পারভেজ রনির পরিবার সূত্র জানা গেছে, কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা যোগে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে গুলি করে পালিয়ে যায়। রনির হাতে ও পায়ে ৩টি গুলি এবং সাগরেরও গুলি লেগেছে বলে জানা গেছে। উদ্ধার করে গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা দুইজনই সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে।
এদিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার ভাই ইউনুস ওরফে মনাকে পিটিয়ে আহত করার খবর মিলেছে।
এ ব্যাপারে রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, নোয়াপাড়ায় গুলিবিদ্ধের ঘটনা সম্পর্কে আমাকে কেউ এখনো জানায়নি বলে তিনি জানান।





আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ