শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » নিজের তৈরি তেল ও সাবান বিক্রি করে স্বাবলম্বী তানিয়া হোসেন
প্রথম পাতা » চট্টগ্রাম » নিজের তৈরি তেল ও সাবান বিক্রি করে স্বাবলম্বী তানিয়া হোসেন
সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের তৈরি তেল ও সাবান বিক্রি করে স্বাবলম্বী তানিয়া হোসেন

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: নিজের চুল পড়া সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজছিলেন তানিয়া। মায়ের কাছে এ কথা বলতেই নারকেল তেলের সঙ্গে ভেষজ কিছু উপাদান মিশিয়ে বানিয়ে দিলেন চমৎকার এক দাওয়াই। সেই তেল চুলে মাখতেই কয়দিনের মধ্যে বন্ধ হলো চুলপড়া, মাথার তালুতে দেখা মিলল নতুন চুলেরও। মায়ের কাছে থেকে শিখে গেন তেল নিজেও তৈরি করলেন। ব্যবহার কওে দেখলেন একই ফল মেলে কি না। শেষমেশ পরিচিত নারীদের সঙ্গে বিষয়টি আলোচনা করতেই আগ্রহী হয়ে উঠলেন তারা। চেনা অনেকেই তাদেও জন্য এই ভেষজ তেল তৈরি করে দিতে বললেন। নতুন কিছু তৈরির আনন্দ তখন তানিয়াকে উদ্বেল কওে তুলেছে। বন্ধু-বান্ধব ও পরিচিত নারীদের জন্য তৈরি করে দিলেন ভেষজ তেল। ওই তেল ব্যবহার করে পরিচিতরাও উপকার পেলে তানিয়ার আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। বোনের পরামর্শে শুরু করেন ভেষজ তেলের ব্যবসা। পড়াশোনার পাশাপাশি তেলসহ আরও কয়েকটি পণ্য নিয়ে কাজ করছেন এই সফল তরুণ নারী উদ্যোক্তা।

সফল নারী উদ্যোক্তা হিসেবে তানিয়া বিভিন্ন প্রতিষ্টান থেকে একাদিক বার অ্যাওয়ার্ড পেয়েছে তিনি। বর্তমানে তানিয়ার লাখের উপরে কাস্টমার রয়েছে। ২০১৮ সালে মাত্র ৩হাজার টাকা নিয়ে কাজ শুরু করেন তিনি। তখন পরিচিত মানুষের কাছে তার তৈরি করা তেল বিক্রি করতেন। ২০১৯ সালে অনলাইনে ব্যবসা শুরু করলেও, সেই সময়ে তানিয়ার বাবা অসুস্থ হয়ে পড়েন। তখন পরিবারের হাল ধরার মতো কেউ ছিলোনা। একদিকে পড়াশোনা, টিউশনি আর অললাইনে ব্যবসা চালিয়ে যাওয়া কষ্ট হতো তার। এরপরও থেমে যায়নি তিনি। একদিকে পরিবারের হালধরার মানুষটি অসুস্থ হয়ে ঘরবন্ধী। আবার শুরু হয় করোনা সেইসময় কলেজ টিউশনি বন্ধ। তখন তানিয়ার পরিবারে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে পড়েন। আবারও তেল নিয়ে ব্যাপক হারে ফেইসবুকের বিভিন্ন গ্রুপে সময় দিয়ে তার তেলের পোস্ট দিতে শরু করেন। মাত্র কয়েক মাসের মধ্যেই সফলতার মুখ দেখেন তানিয়া। কাস্টমার আর কাস্টমার মাসে তার তেল অনলাইনে বিক্রির ধুম পড়ে। ছড়িয়ে পড়ে তার তেলের ব্যাপক সুনাম। এরপর থেকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি তানিয়াকে। মাসে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা আয় করেন তিনি ঘরে বসে। তানিয়ার সাথে কথা হয় আপনি কিভাবে শুরু করেন এই ব্যবসা, তিনি বলেন নিজের চুল পড়া নিয়ে সমস্যায় ভুগছিলাম। মনে ছিলো আমার মা ছোটবেলায় আমাদের এইভাবে তেল বানিয়ে আমাদের ব্যবহার করতে দিতেন। মূলত আমার মায়ের থেকে আমিও শিখি, তবে কখনো ভাবিনি এই শিখার মাধ্যমে আর বাবার অসুস্থার পর নতুন এক পথচলা শুরু হবে। প্রথমে আমার জন্য তৈরি করি একটি তেল, আমার এতো পরিমাণ চুল পড়তো বলার মতোনা। মাত্র নিজের হাতে তৈরি তরা করা তেল কয়েকদিন ব্যবহার করার পর আমার চুল পড়াব বন্ধ হয়।

একমাস ব্যবহার কারার পর মাথায় ছোট ছোট নতুন চুল গর্জাতে শুরু করে। এই সফলতা দেখেই আমি অবাক হয়ে পড়ি। পরে বিষয়টি আমার পরিচিত সবার সাথে শেয়ার করি। তারাও আমার তৈরি এই তেল ব্যবহার করে বেশ উপকার পান। তাদের কাছ থেকে রিভিউ পেয়ে আমার অনলাইনে ব্যবসা করার উৎসাহ জাগে। আমার বড় বোনের সাথে এই নিয়ে আলোচনা করি কিভাবে এই ব্যবসা শুরু করা যাই। বোনের সাথে আলোচনা করে আমার নিজের ফেইসবুক আইডি থেকে সেখানে ‘তানিয়া অর্গানিক হেয়ার অয়েল’ নিয়ে পোস্টে দেওয়া শুরু করি। প্রথম পোস্টে দেওয়ার সাথে সাথে এতোবেশি সারা ফেলে যা বলার কোন ভাষা ছিলোনা।

ফেসবুকে এই কাজে তার বড় বোনের সহযোগিতার পাশাপাশি ছোট ভাইও ব্যাপক সহযোগিতা করেন তাকে। তার ছোট ভাই ও বোনের সবচেয়ে বেশি সাপোর্ট থাকায় তিনি বলে আজ আমার ব্যাপক সফলতা। ৬ বছর ধরে সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন তিনি অনলাইনে এই ব্যবসা। তিনি বলেন, প্রায় ৪২টি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে তার তেল তৈরি হয়। উপাদানগুলো হল মেথি, কালোজিরা, এলোভেরা, নিমপাতা, নারিকেলের তেল, ক্যাস্টর অয়েলসহ আরও বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে তৈরি করেন। তার তৈরি তেলটি ছোট বড় সবাই ব্যবহার করতে পারেন। তার তেল ব্যবহারে ফলে অতিরিক্ত চুল পড়া রোধ করে পাশাপাশি নতুন চুল গজাতে ব্যাপক সাহায্য করে। চুলের খুশকি মাথার এলার্জি দূর করে। চুলের গোড়া মজুবত করে, চুল কালো ঘন লম্বা করতে সাহায্য করেন বলে তিনি জানান। সফল নারী উদ্যোক্তা তানিয়ার সফলতার কথা জানতে চাই তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি আমার এই কাজটি করতে কষ্ট হলেও আমি আমার কাজকে কখনো অবহেলা করিনি। আজ আমি একমাত্র সফল হওয়ার কারণ আমার পরিশ্রম আর পণ্যের মান ধরে রাখার কারণে।

বাজারে তেলে ক্যামিকেল দিয়ে তৈরি কার হয়। যেটা আমাদের তেলে নেই। ফেইসবুকে আমার তানিয়া ফ্যাশন হাউজ নামে একটি পেইজ রয়েছে যেখানে প্রায় আমার ৫০হাজারের বেশি ফলোয়ার রয়েছে। বেশি কাস্টার আসে আমার ফেইসবুক পেইজ থেকে। বর্তমানে তেলের পাশাপাশি ছেলেদের শার্ট, পাঞ্জাবি, অর্গানিক শ্যাম্পু, হেয়ার প্যাক, স্কিন মশ্চারাইজার, নিম সাবান। আমার তেল আর নিম সাবানের প্রচুর কাস্টমার রয়েছে। বর্তমানে সমাজে পিছিয়ে পড়া তরুণ নারীদের আইডল তানিয়া হোসেন। তানিয়ার সহযোগিতায় অনেকেই স্বাবলম্বী।

তরুণ এ নারী উদ্যোক্তা মনে করেন, একজন পরিশ্রমী নারীদের জন্য বর্তমান সময়ের ব্যবসার জন্য বিশাল একটি প্লাটফর্ম অনলাইন মাধ্যম। এখানে রয়েছে একজন নারীর আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ। ভালো মানের পণ্য সরবরাহ করতে পারলে তানিয়া বলেন সফরতা আসবেই। পণ্যের মান ধরে রাখতে পারলে সুনামের সঙ্গে পণ্যের প্রসারও বাড়বে।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)