শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী তামিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী তামিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী তামিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘০৯ ব্যাচের সাবেক ছাত্র প্রকৌশলী তানজিল জাহান ইসলাম (তামিম)-কে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনানুগ শাস্তির দাবিতে আজ ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১২.৪৫ মি. মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চুয়েট প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ (উপাচার্যের কার্যালয়) এর সামনে অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয়, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, চুয়েট কর্মচার্রী সমিতির সভাপতি মো. জামাল উদ্দীন, ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ছাত্র মাহফুজুর রহমান মোহাব্বত। সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয় বলেন, ”চুয়েটের প্রাক্তন ছাত্র তানজিল জাহান ইসলাম তামিমের হত্যা চোখের সামনে ঘটে যাওয়া একটি নির্মম অপরাধ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে চুয়েট পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনানুগ শাস্তির দাবি জানাই যাতে ভবিষ্যতে চুয়েট পরিবারের কারো সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)