শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » বিএনপি’র টিকিট পেতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়ার শেখ সাদী
প্রথম পাতা » কুষ্টিয়া » বিএনপি’র টিকিট পেতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়ার শেখ সাদী
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি’র টিকিট পেতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়ার শেখ সাদী

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে গত ১৫/১৬ বছরের একদিনের জন্যও তাকে রাজপথে দেখা যায়নি। কোনো মিছিল-মিটিং ও সমাবেশে অংশগ্রহণ করেননি। যেখানে বিএনপির নেতাকর্মীদের নামে শত-শত মামলা হলেও সেখানে তার নামে একটি মামলাও নেই। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের ছায়াতলে থেকে ব্যবসা-বাণিজ্য করে বিত্তবৈভবের মালিক বনে গেছেন। দলের দুর্দিনে তাকে দেখা না গেলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে নিজেকে বিএনপি নেতা বলে জাহির করে এলাকায় মহড়া দেওয়া শুরু করেছেন। অলোচিত এই ব্যক্তির নাম শেখ সাদী।

তিনি এশিউর গ্রুপের প্রতিষ্ঠাতা। এলাকার মানুষ যাকে ফ্ল্যাট ব্যবসায়ী হিসাবে চেনে। বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের সদরপুরে। সাবেক এমপি হানিফের খালাতো ভাই পরিচয়ে ২০০৮ সালে এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে হাউজিং ব্যবসা করে বিপুল অর্থের মালিক বনে যাওয়া এই শেখ সাদী এখন এমপি হওয়ারও স্বপ্ন দেখছেন। বিএনপির টিকিটে আগামী নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে ধানের শীষের প্রার্থী হতে চান। তবে দলে নেই কোনো তার পদ-পদবি। অঢেল টাকার মালিক সাদী এলাকায় দেধারছে টাকা বিলাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে।

বিগত সময়ে বিএনপির নেতাকর্মীদের মামলা-হামলা ও নির্যাতন করেছে অনেক আওয়ামীলীগ নেতাকর্মী। এখন সেসব আওয়ামী লীগ নেতাকর্মীকে সঙ্গে নিয়েই তিনি রাজনীতি করছেন বলেও অভিযোগ উঠেছে। শেখ সাদীর বিষয়ে তার ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, জেল-জুলুম সহ্য করে আমরা ১৫টি বছর টিকে আছি। উনাকে কখনো কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখিনি। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুম সহ্য করে যদি রাজনীতির মাঠে থাকতেন তাহলে বুঝতাম ত্যাগী নেতা। এখন দলের সুদিন। এ সময়ে তাকে যদি দলে পুনর্বাসন করা হয় তাহলে কর্মীরা মেনে নেবে না। কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫ আগস্টের আগে সাদীকে এলাকার কেউ চিনত না। তিনি ১০ আগষ্ট তারিখে বহিরাগত লোকজনকে সঙ্গে নিয়ে এলাকায় মহড়া দেন। তিনি বিভিন্ন সভায় নিজেকে বিএনপির শীর্ষস্থানীয় এক নেতার ঘনিষ্ঠজন বলেও প্রচার করছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ও কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, আমি কয়েক যুগ ধরে বিএনপির রাজনীতি করছি। শেখ সাদীকে কোনোদিন আমি কোনো কর্মসূচিতে দেখিনি। এলাকার কেউ তাকে বিএনপির নেতা হিসাবে চেনে না। তিনি ব্যবসায়ী ও সুবিধাবাদী ব্যক্তি বরং বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থেকে অঢেল সম্পদ কামিয়ে এখন এলাকায় এসে বিএনপি-জামায়াতকে যারা দমন করেছে তাদের নিয়েই রাজনীতি করছেন। এটা দলের জন্য অশনিসংকেত। সুত্র জানায়, দলের সুবিধাবাদী একটি পক্ষ তাকে এলাকায় এনে বিভিন্ন অনুষ্ঠান করছে। সেখানে তাকে আগামী দিনের বিএনপির কান্ডারি বলে প্রচার করা হচ্ছে।

এতে চরম ক্ষুব্ধ ও হতাশ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। কুষ্টিয়ায় বিএনপি দমনের মূল ভূমিকায় থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবউল হানিফের সঙ্গে তার ব্যবসা-বাণিজ্যে আছে বলেও নেতারা জানিয়েছেন। হানিফকে খলঅতো ভাই হিসাবে ব্যবহার করে অর্থ কামিয়ে নিয়েছেন তিনি। এ বিষয়ে শেখ সাদীর সাথে কথা হলে তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি। এরপর ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করি। বিএনপির জন্য গত ১৫ বছর ধরে কাজ করে আসছি বলে দাবি করেন। হানিফের সঙ্গে ব্যবসা নিয়ে জানতে চাইলে সাদী বলেন, হানিফ সাহেবের সঙ্গে আমাকে নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা একেবারে মিথ্যা। তার সঙ্গে আমার কোনো ব্যবসা নেই। একটি অনুষ্ঠানে তার সঙ্গে আমার ছবি আছে। দলে আমি কোনো গ্রুপিং চাই না। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমি কাজ করব। তিনি আরো বলেন, দলের কেন্দ্রীয় হাই কমান্ডের নির্দেশে আমি মাঠে নেমেছি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ