শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জামায়াতের গণজমায়ের
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জামায়াতের গণজমায়ের
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জামায়াতের গণজমায়ের

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে জামায়াতের শান্তিপুর্ন সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে নির্মম ভাবে নিহতদের খুনিদের শাস্তির দাবি ও শহিদদের স্বরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আঠারবাড়ি ইউনিয়ন জামায়াতের শাখার উদ্যোগে রায়েরবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আঠারবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখা শুরার কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান।
আঠারবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, উপজেলা অর্থ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আলমগীর কবির, উপজেলা কর্মপরিষদ সদস্য ও আঠারবাড়ি অঞ্চল তত্ত্বাবধায়ক এইচ এম মাজহারুল ইসলাম, সাবেক উপজেলা সেক্রেটারি ডাঃ জয়নাল আবেদিন মন্ডল প্রমুখ।
গণ জমায়েত অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ। ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকার সেদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালিয়েছিল। আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি, বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা মনে হলে আজও গা শিউরে ওঠে সভ্য সমাজের মানুষের। সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছিল। ২৮ অক্টোবর সাধারণ কোনো ঘটনা নয়। বাংলাদেশকে ব্যর্থ করতে এ ষড়যন্ত্র হয়েছে। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮ অক্টোবরের বিচারও হবে। অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।
আলোচনা সভা ও গণজমায়েতে এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সরিষা ইউনিয়ন আমীর মুহাম্মদ আমিনুল হক খাঁন, মাইজবাগ ইউনিয়ন সভাপতি আকরাম হোসাইন মনোয়ার, সরিষা ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, ইসলামী ছাত্র শিবির ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আবুল ওয়াহাব আকন্দ ফরিদ, মুহাম্মদ নুরুল আমিন তালহা, জামায়াত নেতা হাফেজ বেলায়েত হোসেন ভুইয়া, মুহাম্মদ সারোয়ার জাহান, শিবির নেতা মোবারক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় মিনার সাংস্কৃতিক সংসদ ময়মনসিংহ মহানগরীর অফিস সম্পাদক কণ্ঠশিল্পী মুহাম্মদ মাসুম বিল্লাহ মনোজ্ঞ শহীদি সংগীত পরিবেশন করেন।
ঈশ্বরগঞ্জে জামায়াতের আলোচনা সভা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিডি দিবস উপলক্ষ্য পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় পৌর সদরে অবস্থিত চরনিখলা স্কুলে ওই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৮ অক্টোবর সাধারণ কোনো ঘটনা নয়। বাংলাদেশকে ব্যর্থ করতে এ ষড়যন্ত্র হয়েছে। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮ অক্টোবরের বিচারও হবে। অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ আব্দুল্লাহ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওঃ আবুল খায়ের মোহাম্দ বরকাতুল্লাহ, সহ:সাধারণ সম্পাদক অধ্যক্ষ্য মো. তানহার আলী, বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ্য আলমগীর কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর সালেহ উদ্দীন আহমেদ সহ উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় পৌর শাখার বিভিন্ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ