শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৪মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর বেড়াচালা এলাকায় গোয়ালীয়া নদী থেকে ২৩ এপ্রিল শনিবার বিকেলে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তার বয়স আনুমানিক ৩০ বছর৷ তবে তার পরিচয় পাওয়া যায়নি৷
এলাকাবাসী ও পুলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীর একটি শাখা গোয়ালীয়া নদীতে শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী৷ খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রঘুনাথপুর বেড়াচালা এলাকার গোয়ালীয়া নদী থেকে অর্ধগলিত ওই নারীর লাশ উদ্ধার করে৷ তার লাশ ময়না তদনত্মের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ তার বয়স আনুমানিক ৩০ বছর৷ তার পরণে ছিল লাল রংয়ের সেলোয়ার ও কামিছ৷ তবে তার পরিচয় পাওয়া যায়নি৷
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার জাহান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
তিনি জানান, লাশটি অর্ধগলিত৷ ধারণা করা হচ্ছে ২/৩ দির আগে ওই নারীকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা৷ পরে লাশটি ভাসতে ভাসতে ওই এলাকায় এসেছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা