মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » আসামি ধরতে গিয়ে হামলায় রামগড়ে এসআই আহত
আসামি ধরতে গিয়ে হামলায় রামগড়ে এসআই আহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় পুলিশ অফিসার আজিমুল হক গুরুতর আহত হয়েছেন।
সোমবার ২৮ অক্টোবর রাত ৯টায় উপজেলার ১নং ইউনিয়নের খাগড়াবিল এলাকার নোয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ অফিসার আজিমুল হক এসআই পদে রামগড় থানায় কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা যায়, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ বাবর উদ্দিন ভূইয়া পিতা, বাহার উদ্দিন ভুইয়া, পুরাতন একটি মামলার আসামি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাড়িতে আছে এমন তথ্য পেয়ে এসআই আজিমুল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম খাগড়াবিল নোয়াপাড়া আসামির বাড়িতে অবস্থান করে। এসময় আসামি পুলিশ দেখে তার হাতে থাকা ধারালো দেশীয় অস্র দিয়ে আঘাত করে, এতে এসআই আজিমুল হক গুরুতর আহত হয়।
সাথে থাকা পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন