রবিবার ● ২৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রানা প্লাজা ভয়াবহ দূর্ঘটনার তিনবছর: রাঙামাটিতে মানববন্ধন
রানা প্লাজা ভয়াবহ দূর্ঘটনার তিনবছর: রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :: (১১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মিঃ) আজ ২৪ শে এপ্রিল ২০১৬ তারিখ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দূর্ঘটনা রানা প্লাজা ধ্বসের মর্মান্তিক ঘটনার তিন বছর পূর্ণ হলো৷ বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সকল নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে রাঙামাটিসহ সকল ইউনিটে মানববন্ধন কর্মসূচী সহ দেশের বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিদ্যালয় গুলোতে সকালের এসেম্বলীতে ১ মিনিট নীরবতা পালনের পদক্ষেপ গ্রহণ করেছে ৷ ব্লাস্ট রাঙামাটি ইউনিট জেলা প্রশাসনের কার্যালয় সম্মুখে কর্মক্ষেত্রে আহত ও নিহত শ্রমিকের যথাযথ ও দ্রুত ক্ষতিপুরণ পাওয়া সহ আহত শ্রমিকদের চিকিত্সা ও পূর্ণবাসন সম্বলিত ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ৷
টিআইবি , হিমাওয়ান্তি, উইভ, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব ও আশিকা সংস্থা মানববন্ধনে একাত্বতা পোষন করে অংশগ্রহণ করে ৷ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন টিআইবি এরিয়া ম্যানেজার মো: মাসুদুল আলম, উইভ সংস্থার নির্বাহী নাইপ্রু মারমা মেরি ও ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান প্রমূখ ৷





অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত