রবিবার ● ২৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি নিহত-২
মাটিরাঙ্গায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি নিহত-২

মাটিরাঙ্গা প্রতিনিধি ::(১১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মিঃ) পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে ৷ নিহতরা হলেন, বাল্যাছড়ির অলিন্দ্র ত্রিপুরার ছেলে মোটর সাইকেল চালক জয়ন্ত ত্রিপুরা (২২) ও একই এলাকার মৃত দীপ্তপূর্ন ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৫)৷ এরা বাইল্যাছড়ি কুন্তি চন্দ্র কারবারী পাড়া,গুইমারার বাসিন্দা ৷ ২৪ এপ্রিল বেলা পৌনে ১১টার দিকে বাইল্যাছড়ির মাটিরাঙ্গা পৌরসভার টোল আদায় কেন্দ্রের নিকটে এই সংঘর্ষের ঘটনা ঘটে ৷
সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে,চট্টগ্রামের দিক থেকে আগত দ্রুতগামী মালবাহী ট্রাক মাটিরাঙ্গা পৌরসভার টোল আদায় কেন্দ্রের সামনে রাস্তার উপর একটি ছাগলকে সাইড দিয়ার সময় পাশে দাড়িয়ে থাকা পিকাপ ও অপরদিক থেকে আগত একটি মোটর সাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই একটি ছাগল ও ২জন মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটে ৷ লাশগুলোকে উদ্ধার শেষে ময়না তদন্তির জন্য খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে ৷ এঘটনায় মাটিরাঙ্গা থানায় ১টি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে ৷





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১