শিরোনাম:
●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেল শিক্ষক হেলাল ১১ লাখে দফারফা
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেল শিক্ষক হেলাল ১১ লাখে দফারফা
সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেল শিক্ষক হেলাল ১১ লাখে দফারফা

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার হরিপুরের দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন ঐ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা খেল। কিন্তু বিষয়টি ধামাচাপা পড়ে গেল, কিন্ত কেন ধামাচাপা পড়ল? বিষয়টি নিয়ে গত দু’দিন ধরে সরেজমিনে অনুসন্ধান করে যেটি পাওয়া গেল তা হল অর্থ। গত শুক্রবার রাত ৯টার সময় হরিপুর ঐ ছাত্রীকে পড়াতে গিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে আটকে ফেলে। তাৎক্ষনিকভাবে শিক্ষক হেলাল ইউপি চেয়ারম্যান মাছুদের সহযোগীতায় ১১ লক্ষ টাকায় দফারফা করেন।

উক্ত অর্থ প্রদানের জন্য তিনশত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করেন যা ভিডিও ফুঁটেজের মাধ্যমে ভাইরাল হয়েছে তাৎক্ষনিকভাবে এবং তাকে মারধর করা হচ্ছে সেটিও দেখা যাচ্ছে। শিক্ষক হেলালের বাড়ী হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে সে দীর্ঘ দিন ধরেই প্রাইভেট পড়ার অন্তরালে বিভিন্ন উঠতি স্কুল পড়ুয়া মেয়েদের নিজের লালসার ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে। তার এই কু অভ্যাসটা দীর্ঘদিনের। এর আগেও একাধিক বার এই ধরণের কুকর্ম করলেও প্রমাণের অভাবে ধামা চাপা পড়ে যায় এবং টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হয়। ১১ লক্ষ টাকার বিনিময়ে আবারও এই ঘটনা ধামা চাপা দেওয়ার পাঁয়তারা করছে এলাকার একটি প্রভাবশালী মহল। এখনো চলছে দর কষাকষি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন চলছে। ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক স্যারের সাথে কথা বললে তিনি বলেন, হেলাল বিজ্ঞানের একজন মেধাবী শিক্ষক ঐ মেয়ের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে জানতে পারি। উঠতি বয়সি মেয়েরা একটু আবেগ প্রবন হয়, সেই থেকেই হয়তো এমনটা ঘটেছে। তবে আজ তাকে আমরা শোকজ নোটিশ দিয়েছি। এ বিষয়ে ভিক্টিম শিক্ষক হেলালের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি পরিস্থিতির স্বীকার, আমি মেয়ের ভাই এর মোটরসাইকেলে করেই তাদের বাড়ীতে গেছি। তার কিছুক্ষন পর আমাকে আটকিয়ে মারধর শুরু করে, তাৎক্ষনিক আমি চেয়ারম্যান মাছুদকে ফোন করি তিনি এসে ১১ লক্ষ টাকার বিনিময়ে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মেয়ের বাড়ী থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়।

উক্ত ঘটনার ভিডিও তাৎক্ষনিকভাবে বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। এখানেও তিনি অনেক তথ্য গোপন করলেন। এলাকার সচেতন মহল প্রতিবেদককে জানান, ঐতিহ্যবাহী দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের সুনাম, শিক্ষার পরিবেশ ও ছাত্রীদের নিরাপত্তায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ধরণের শিক্ষকদের সামাজিক ভাবে বয়কট বা স্কুল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা উচিৎ। তারা গত দু’দিন ধরে ফুঁসে উঠেছে তাকে স্কুল থেকে বিতাড়িত করার জন্য অন্যদিকে ফায়দা লুটাসহ আখের গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। স্কুলের বর্তমান সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে শিক্ষক হেলালের কুকর্মের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমি জানি, তাকে নিয়ে তদন্ত চলছে, সত্য প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ